Modi-Mamata meet: চলতি মাসেই ফের মুখোমুখি মোদী-মমতা

সম্প্রতি জি-২০ নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুখোমুখি হচ্ছেন দুই জন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Narendra Modi-Mamata Banerjee

সম্প্রতি জি-২০ নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুখোমুখি হচ্ছেন দুই জন। এবার দিল্লিতে নয়, কলকাতাতেই হবে সাক্ষাত।

সূত্রের খবর, ৩০ ডিসেম্বর কলকাতায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ন্যাশনাল গঙ্গা কাউন্সিল অথবা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বৈঠকে থাকার সম্ভাবনা প্রবল।

   

এই মুহুর্তে একাধিক ইস্যু নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বকেয়া টাকা নিয়ে বারাবার কেন্দ্রকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি৷ এর মধ্যে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আলাদা করে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়নি৷

সম্প্রতি পূর্বাঞ্চলের আন্তঃরাজ্যের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ১৭ মিনিটের বৈঠকে বকেয়া টাকার প্রসঙ্গ সহ একাধিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। সেই বৈঠকের পরেই চলতি মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google