মিউজ়িক্যাল রোড! মুম্বইয়ে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালেই বাজবে ‘জয় হো’ সুর

মুম্বই: এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে মুম্বইবাসী। তৈরি হল দেশের প্রথম মেলোডি রোড (Mumbai Musical Road)। এই রাস্তায় একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চালালেই রাস্তায়…

Mumbai ,Musical Road

মুম্বই: এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে মুম্বইবাসী। তৈরি হল দেশের প্রথম মেলোডি রোড (Mumbai Musical Road)। এই রাস্তায় একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চালালেই রাস্তায় বাজবে গান। আর যে সে মিউজিক নয় একেবারে ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর জনপ্রিয় গান ‘জয় হো’।

সূত্রের খবর, বুধবার মুম্বইয়ের এই মেলোডি রোডের উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। এই রাস্তাটি কোস্টাল রোড টানেল পেরোনোর ঠিক পরেই নরিমান পয়েন্ট থেকে ওরলিগামী লেনে অবস্থিত।BMC তরফে জানানো হয়েছে, এই রাস্তার উপরে ৫০০ মিটার অংশ জুড়ে নির্দিষ্ট মাপে কিছু ‘রাম্বল স্ট্রিপ’ বা খাঁজ কাটা হয়েছে। এর উপর দিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গাড়ি চললেই টায়ারের ঘর্ষণে তৈরি হবে এক বিশেষ কম্পন, যা যাত্রী এবং পথচারীদের কানে ‘জয় হো’ গানের সুর হিসেবে ধরা দেবে। গাড়ির কাচ বন্ধ থাকলেও এই সুর স্পষ্ট শোনা যাবে বলে দাবি আধিকারিকদের।

   

প্রসঙ্গত প্রাক্তন সাংসদ রাহুল শেওয়ালের এই রাস্তা বানানোর কথা ভাবেন। হাঙ্গেরীয় বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৬.২১ কোটি টাকা। এই প্রসঙ্গে মুম্বইয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগ সফল হলে আগামী দিনে অন্যান্য রাস্তাতেও এটি তৈরি করা হবে।