মুম্বইয়ে বহুতলে ভয়াবহ দুর্ঘটনা! চারতলা থেকে লিফট ভেঙে পড়ে জখম ৫

মুম্বই: মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। ১৮ তলা আবাসিক ভবন ‘জয় কৃপা টাওয়ার’-এর চতুর্থ তলা থেকে লিফট ভেঙে পড়ে যায়। এতে অন্তত পাঁচজন গুরুতর…

Mumbai Byculla lift collapse

মুম্বই: মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। ১৮ তলা আবাসিক ভবন ‘জয় কৃপা টাওয়ার’-এর চতুর্থ তলা থেকে লিফট ভেঙে পড়ে যায়। এতে অন্তত পাঁচজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিফট ভেঙে পড়ে গুরুতর আহত পাঁচ

সূত্রের খবর, বুধবার রাতে মুম্বইয়ের বাইকুল্লা এলাকার ১৮ তলা আবাসিক ভবন ‘জয় কৃপা টাওয়ার’-এ লিফট ভেঙে পড়ে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎ করেই চতুর্থ তলা থেকে লিফটটি নিচে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিফটের টেনশন কেবল ছিঁড়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, লিফটের টেনশন কেবল ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেবল কেন ছিঁড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবনের কয়েকজন বাসিন্দার অভিযোগ, লিফটের রক্ষণাবেক্ষণ নিয়মিতভাবে করা হচ্ছিল কি না, তা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল।

   

 উদ্ধার কাজ শুরু Mumbai Byculla lift collapse

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুম্বই দমকল বাহিনী, পুলিশ, BEST কর্মী, অ্যাম্বুল্যান্স এবং স্থানীয় ওয়ার্ডের আধিকারিকরা। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ শুরু হয়। প্রায় সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রক্ষণাবেক্ষণে কোন গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।