‘অপারেশন সিঁদুরেও পাকিস্তানের লেখা গান গেয়েছে কংগ্রেস’! অসমে বিস্ফোরক মোদী

গুয়াহাটি: সামনেই বিধানসভা ভোট৷ তার আগে অসমের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বরপেটার জনসভা থেকে ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে…

Modi slams Congress

গুয়াহাটি: সামনেই বিধানসভা ভোট৷ তার আগে অসমের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বরপেটার জনসভা থেকে ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে হাত-শিবিরকে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী। মোদীর বিস্ফোরক অভিযোগ, কংগ্রেস সবসময় ভারতের শত্রুদের, বিশেষত পাকিস্তানের সুরে সুর মেলায়।

‘পাকিস্তানের সুরেই গায় কংগ্রেস’

প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের সময় আমাদের সেনা যখন পাকিস্তানকে কয়েক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল, তখন কংগ্রেস পাকিস্তানের লেখা ও সুর করা গানই গাইছিল।” তাঁর অভিযোগ, সার্জিক্যাল স্ট্রাইক হোক বা এয়ার স্ট্রাইক, কংগ্রেস বরাবরই সেনার শৌর্যকে অপমান করে দেশের শত্রুদের অ্যাজেন্ডাকেই সমর্থন করেছে। কংগ্রেসের এই ‘পাকিস্তান কানেকশন’ আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে দুর্বল করে বলে দাবি করেন তিনি।

   

অনুপ্রবেশ ও সেনা বঞ্চনার অভিযোগ Modi slams Congress

আগামী ৯ এপ্রিল অসমে ভোট। তার আগে অনুপ্রবেশ ইস্যু উসকে মোদী বলেন, “কংগ্রেস খোলাখুলি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে। অসমের শান্তি বজায় রাখতে এদের ক্ষমতা থেকে দূরে রাখা জরুরি।” পাশাপাশি, ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ (OROP) কার্যকর করতে ইচ্ছে করে দেরি করে কংগ্রেস দেশের সেনাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও তোপ দাগেন তিনি।

কৃষক কল্যাণ ও মহিলা সংরক্ষণ

কৃষকদের প্রসঙ্গে ইউপিএ সরকারের সঙ্গে তুলনা টেনে মোদী জানান, তাঁর সরকার গত ১০ বছরে ধান চাষিদের চারগুণ বেশি (প্রায় ১৬ লক্ষ কোটি টাকা) এমএসপি দিয়েছে। এছাড়া, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে মহিলাদের প্রতিনিধিত্ব ও সংরক্ষণের বিষয়ে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।