মোদীর ভিডিও উধাও কেন! মেটার গ্লোবাল হেডকে সমন ধরাল সরকার

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া জগতে এক অপ্রত্যাশিত ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। (Modi Video)NEET প্রশ্নপত্র ফাঁস ছাত্র আন্দোলন এবং শিক্ষক্ষেত্রে পরিবর্তনের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা…

meta-summons-modi-video-row

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া জগতে এক অপ্রত্যাশিত ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। (Modi Video)NEET প্রশ্নপত্র ফাঁস ছাত্র আন্দোলন এবং শিক্ষক্ষেত্রে পরিবর্তনের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ায় মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (মেইটিওয়াই) মেটার গ্লোবাল হেড অফ পাবলিক পলিসিকে ডেকে পাঠিয়েছে। ঘটনায় মেটা স্বীকার করেছে যে ভুলবশত পোস্টটি সরানো হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে।২৩ জুলাই প্রধানমন্ত্রী মোদী তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি ভিডিও পোস্ট করেন। NEET পেপার লিক নিয়ে সারা দেশে ছাত্র আন্দোলনের মাঝে এটি ছিল যুবসমাজের উদ্দেশে তাঁর প্রথম সরাসরি ভাষণ।

Advertisements

আরও দেখুনঃ প্রশ্ন ফাঁসে দায়িত্ব নিলে-পুলিশ নিগ্রহে কেন নয়? সুপ্রিমকোর্টমুখী পুলিশ পরিবার

ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, “বন্ধুরা, আমি জানি পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক।” তিনি আশ্বাস দেন যে সরকার এই ইস্যুতে কঠোর ব্যবস্থা নেবে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের আইন এবং দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। ভিডিওটি যুবকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের প্রয়াস ছিল।

কিন্তু ২৮ জুলাই ভোরে অনেক ব্যবহারকারী দেখলেন, ভিডিওটি ভারতে আর দেখা যাচ্ছে না। “লিগ্যাল রিকোয়েস্ট”-এর কথা উল্লেখ করে একটি বার্তা দেখানো হয়। বিজেপি নেত্রী প্রীতি গান্ধীসহ অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। প্রশ্ন উঠল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর কেন সরিয়ে দেওয়া হল? কে মেটাকে এই অধিকার দিয়েছে যে তারা কী দেখাবে আর কী দেখাবে না?

আরও দেখুনঃ NEET আন্দোলনে আটক-গ্রেফতার ছাত্রদের অবিলম্বে মুক্তি দেবে বিহার প্রশাসন

মেইটিওয়াই এই ঘটনাকে গুরুত্ব সহকারে নেয়। সূত্র অনুসারে, মেটার গ্লোবাল হেড অফ পাবলিক পলিসিকে (ফেসবুক ও ইনস্টাগ্রাম) তলব করা হয়েছে। সরকার চায় বিস্তারিত ব্যাখ্যা। মেটা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে স্বীকার করে, “কনটেন্টটি ভুলবশত সরানো হয়েছিল এবং এখন পুনরুদ্ধার করা হয়েছে।” কোম্পানির তরফে বলা হয়, এটি একটি টেকনিক্যাল এরর বা প্রযুক্তিগত ত্রুটি ছিল।