HomeBharatManipur: নাটকীয় পরিস্থিতি মণিপুরে, পদত্যাগপত্র ছিঁড়ে মুখ্যমন্ত্রীই থাকলেন বীরেন সিং

Manipur: নাটকীয় পরিস্থিতি মণিপুরে, পদত্যাগপত্র ছিঁড়ে মুখ্যমন্ত্রীই থাকলেন বীরেন সিং

জাতিগত সংঘর্ষে রক্তাত্ত (Manipur) মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল আনুসুইয়া উইকির সাক্ষাৎ ২ টো থেকে ৩ টে নাগাদ হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে ২-৩ টে নাগাদ দেখা করে নিজের পদত্যাগ পত্র তুলে দেবেন রাজ্যপালের হাতে বলেই খবর ছিল।  তবে নাটকীয় পরিস্থিতি হয় মণিপুরে। জানা যায় যে সমর্থকরা তাঁর পদত্যাগপত্র ছিঁড়ে দেয়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন বীরেন সিং। 

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং আজ পদত্যাগ করতে পারেন বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়। প্রায় দুই মাস ধরে মণিপুরে সংঘর্ষ (Manipur Violence) চলতে থাকায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছিল। কারণ জাতিগত সংঘর্ষের মধ্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে।

   

বিজেপি শাসিত মণিপুরে জাতিগত সংঘর্ষ ভয়াবহ। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন এই প্রশ্নে বিতর্ক প্রবল। সরকারে থাকা বিজেপির বিধায়করা বেশিরভাগ বারবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধেই সরব হয়েছেন। দিল্লিতে তারা ধর্না দিয়েছিলেন।

রিপোর্ট অনুসারে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছিল বিজেপি।তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। তাঁকে ঘিরে রাজনৈতিক টানাটানি চলছিল বিজেপিতেই।

উত্তরপূর্বাঞ্চলে বিজেপি শাসিত মণিপুরে যেমন শাসকদলের গোষ্ঠিবাজি চরমে তেমনই ত্রিপুরায়। তবে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করে সে রাজ্যের বিধানসভা ভোটে ড্যামেজ কন্ট্রোল করেছে বিজেপি।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর