পাথর ছেড়ে কাশ্মীরের হাতে কলম! মোদী প্রশংসায় ইমাম ইলিয়াসি

kashmir-transformation-article-370-imam-ilyasi-modi-praise

শ্রীনগর: অভূতপূর্ব উন্নতি কাশ্মীরে। এই বিষয়েই মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ইমাম প্রধান। (Kashmir transformation)শ্রীনগরে একটি অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসি একটি আশাব্যঞ্জক ও স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আর্টিকেল ৩৭০ অপসারণের পর কাশ্মীর এক নতুন রূপ পেয়েছে। আগে শিশুরা হাতে পাথর তুলে নিত, আজ তারা হাতে কলম তুলে নিয়েছে।”

ইমাম ইলিয়াসি ভারতের একজন প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে শান্তি, শিক্ষা ও জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আসছেন। শ্রীনগরের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, “অতীতে কাশ্মীরের ছোট ছোট বাচ্চারা রাস্তায় পাথর ছুড়ে প্রতিবাদ জানাত। তাদের হাতে ছিল ঢিল, চোখে ছিল ক্ষোভ আর ভবিষ্যতের অনিশ্চয়তা।

   

আরও দেখুনঃ ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’? রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক

কিন্তু আর্টিকেল ৩৭০ বিলোপের পর পরিস্থিতি আমূল বদলে গেছে। আজ সেই একই শিশুরা স্কুলে যাচ্ছে, বই খুলছে, কলম ধরছে। তাদের চোখে এখন স্বপ্ন আর আশা।”তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে, ২০১৯ সালের ৫ আগস্ট আর্টিকেল ৩৭০ এবং ৩৫এ অপসারণের পর কাশ্মীর উপত্যকায় শিক্ষা, উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ইমাম ইলিয়াসি আরও বলেন, “এখন কাশ্মীরের যুবক-যুবতীরা শিক্ষা ও কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পর্যটন ফিরে আসছে, রাস্তাঘাট সুন্দর হচ্ছে, নতুন নতুন প্রকল্প চালু হচ্ছে। যেখানে একসময় অন্ধকার ছিল, সেখানে আজ আলোর ছোঁয়া লেগেছে।”এই বক্তব্যটি অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ কারণ ইমাম ইলিয়াসি কোনো রাজনৈতিক নেতা নন, তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর মুখ থেকে এমন প্রশংসামূলক কথা শোনা যাওয়ায় উপত্যকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন ইমাম প্রধান যখন এইভাবে সরকারের প্রশংসা করেন তখন দেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা পৌঁছয়। কাশ্মীরে একসময় ভয়াবহ পরিস্থিতি ছিল। কর্মসংস্থান রোজগার হীনতায় ভুগে সাধারণ মানুষ অনেক সময়ই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ যে মানুষের মনে আশার সঞ্চার করেছে। সবচেয়ে বড় কথা ইলিয়াসির মত ব্যাক্তি যখন এই স্বীকারোক্তি করেন তখন তা আরও বেশি তাতপর্য পায় দেশের মানুষের কাছে।