রাডারে ISI! ২ লক্ষের বিনিময়ে বিজেপি অফিসে হামলার পর্দা ফাঁস

চন্ডীগড়ে: চণ্ডীগড়ের সেক্টর-৩৭-এ পঞ্জাব বিজেপি সদর দফতরের বাইরে ১ এপ্রিল একটি গ্রেনেড হামলা হয়েছিল। (ISI link)তদন্তের পর প্রমাণিত হয়েছে এই হামলা কোনো সাধারণ অপরাধ নয়। পঞ্জাব পুলিশের ডিরেক্টর ...

By Sudipta Biswas

Published:

Follow Us
isi-link-chandigarh-bjp-office-grenade-attack

চন্ডীগড়ে: চণ্ডীগড়ের সেক্টর-৩৭-এ পঞ্জাব বিজেপি সদর দফতরের বাইরে ১ এপ্রিল একটি গ্রেনেড হামলা হয়েছিল। (ISI link)তদন্তের পর প্রমাণিত হয়েছে এই হামলা কোনো সাধারণ অপরাধ নয়। পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) গৌরব যাদব স্পষ্ট করে জানিয়েছেন, এই আক্রমণ সম্পূর্ণভাবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর স্পনসরশিপে এবং পরিকল্পিতভাবে চালানো হয়েছে। মাত্র দু’লাখ টাকার লোভ দেখিয়ে বিদেশে বসে থাকা আইএসআই-এর হ্যান্ডলাররা স্থানীয় যুবকদের দিয়ে এই কাজ করিয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে রেবাড়ি থেকে। অভিযুক্তদের নাম গুরতেজ সিং এবং আমান প্রীত সিং। এর মধ্যে আমানপ্রীতের ক্রিমিনাল রেকর্ড রয়েছে।

ডিজিপি গৌরব যাদব রবিবার চণ্ডীগড়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আক্রমণকারীরা আইএসআই-সমর্থিত বিদেশভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করেছে। পর্তুগালে বসবাসকারী বালজোত সিং ওরফে জোট এবং জার্মানিতে থাকা হরজিৎ সিং লাড্ডি এই দুই হ্যান্ডলার অভিযুক্তদের উদ্বুদ্ধ করেছিল এবং আক্রমণ সফল করলে দু’লাখ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল।” তিনি আরও জানান, অভিযুক্তরা বিদেশি হ্যান্ডলারদের নির্দেশ মেনে একাধিক কাট-আউট এবং সাব-মডিউল ব্যবহার করে গ্রেনেড সরবরাহ ও হামলা চালিয়েছে।

   

আরও দেখুনঃ Asian Boxing: এশিয়ান বক্সিংয়ে ভারতের দাপট, পুরুষ বিভাগে ৬টি পদক নিশ্চিত

পুলিশের তদন্তে উঠে এসেছে যে, ১ এপ্রিল সন্ধ্যায় বিজেপি অফিসের বাইরে গ্রেনেড ছোড়া হয়। ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, এটি পাঞ্জাব ও চণ্ডীগড়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার একটি সুসংগঠিত চেষ্টা ছিল। পাঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং, চণ্ডীগড় পুলিশ এবং হরিয়ানা পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

শেষ দুজন প্রধান অভিযুক্ত গুরতেজ সিং ও অমনপ্রীত সিংকে হরিয়ানার রেওয়াড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড ও একটি .৩০ বোর জিগানা পিস্তল উদ্ধার করা হয়েছে।ডিজিপি যাদব বলেন, “এই মডিউলটি পাকিস্তানের আইএসআই-এর সরাসরি তত্ত্বাবধানে চলছিল। বিদেশে বসে থাকা হ্যান্ডলাররা ভারতে তাদের এজেন্টদের মাধ্যমে সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিল।” তিনি আরও জানান, অভিযুক্তরা পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে এসেছে এবং একজন হিমাচল প্রদেশের বাসিন্দা। পুলিশ এখন এই মডিউলের সম্পূর্ণ নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অন্যান্য পরিকল্পনার তদন্ত করছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.