G 20: বেকারত্বে জর্জরিত ভারত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সোনা-রুপোর থালায় খাওয়াবে

নয়াদিল্লিতে ১৮ তম G-20 শীর্ষ সম্মেলনের তোড়জোড় চলছে জোরকদমে। দূরদূরান্ত থেকে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগদান করবেন। বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লিতে ১৮ তম G-20 শীর্ষ সম্মেলনের তোড়জোড় চলছে জোরকদমে। দূরদূরান্ত থেকে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগদান করবেন। বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশেষ ভোজের আয়োজন করেছেন। G-20 উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথির সমাগম। সোনা ও রুপোর পরত দেওয়া বাসনে অতিথিদের পরিবেশন করা হবে খাবার। মেনুতে নেই কোনও মাছ-মাংস ডিম। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী পদ পরিবেশন করা হবে। খাদ্য পদের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন বৈচিত্রকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই ভোজের প্রধান আকর্ষণ হতে চলেছে বাজরা থেকে তৈরি বিভিন্ন খাবার। তবে বিশেষ আকর্ষণ মিষ্টি জাতীয় খাবার।

এই সম্মেলনটি ভারতসহ বিভিন্ন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে ভারতীয় সংস্কৃতিতে অতিথি আপ্যায়নের বিশ্বজোড়া সুনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আসা অতিথিদের আপ্যায়ন করতে কোনও ত্রুটি রাখছেন না। ভারতীয় বৈচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে এই সম্মেলনে।

   

G-20 সম্মেলন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। G-20 সম্মেলনকে সামনে রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ, অফিস, ব্যাঙ্ক, কর্পোরেশন, বোর্ড ও সংস্থা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। যেসব অফিসে শনি ও রবিবার ছুটি থাকে, সেখানে এখন শুক্রবারও ছুটি থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google