Ram Mandir: পাক অধিকৃত কাশ্মীর থেকে পবিত্রকুন্ডের জল আসছে রামলালার জন্য

কাউন্টডাউন শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি থেকেই৷ রাত পেরলেই অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে এই অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ সে জন্য কঠোর নিয়মানুবর্তিতা পালন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাউন্টডাউন শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি থেকেই৷ রাত পেরলেই অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে এই অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ সে জন্য কঠোর নিয়মানুবর্তিতা পালন করছেন তিনি৷ জানা গেছে, এই ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের জন্য পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে পবিত্র কুণ্ডের জল৷ যে দল আনতে সহায়তা করেছেন এক প্রবাসী পাক নাগরিক৷

পাক অধিকৃত কাশ্মীরে শারদা পীঠ কুণ্ড৷ সেই পবিত্র কুণ্ডের জলও আসছে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য৷ শারদা কমিটি কাশ্মীর (এসএসসিকে) বাঁচাও কমিটির প্রতিষ্ঠাতা রবীন্দ্র পণ্ডিত জানাচ্ছেন, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে ভারত-বাংলাদেশের মধ্যে পোস্টার সার্ভিস বন্ধ রাখা হয়েছে৷ সেই কারণে, ঘুর পথে এই পবিত্র কুণ্ডের জল অযোধ্যায় পাঠানো হচ্ছে৷

   

রবীন্দ্র পণ্ডিত জানিয়েছেন, তনবীর আহমেদ নামে এক ব্যক্তি ও তার দলবল সেই জল সংগ্রহ করেছেন তাদের কাছ থেকে৷ তারপর তিনি সেই পবিত্র জল পাঠিয়েছেন, তার ব্রিটেন নিবাসী মেয়ে মাঘরিবির কাছে৷ তারপরে সেই মাঘরিবিই ভারতের এক কাশ্মীরি পণ্ডিত আন্দোলনকারী সোনাল শেরের হাতে তুলে দেন৷ প্রসঙ্গত, সোনাল বর্তমানে আহমেদাবাদের বাসিন্দা৷

১৬১ ফুট উঁচু, ২৫০ ফুট প্রশস্থ এবং ৩৮০ ফুট লম্বা৷ অযোধ্যার নির্মীয়মাণ মন্দিরে আগামী ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। অযোধ্যার রাম জন্মভূমি মন্দির তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা৷ মন্দিরের উদ্বোধনে আগামিকাল ৭০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ অতিথিদের তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি এবং গৌতম আদানিদের মতো ব্যক্তিত্বেরা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google