বাজেট ঘোষণায় (BUDGET 2026) দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কিম চালু করার প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবিত উদ্যোগগুলোর মধ্যে নির্মাণ সামগ্রী, কন্টেনার তৈরি, এবং বস্ত্রশিল্পের জন্য বিভিন্ন সেক্টরের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে। এসব পদক্ষেপ দেশের শিল্প খাতকে আরো শক্তিশালী করবে এবং একদিকে যেমন রপ্তানি বাড়াতে সাহায্য করবে, তেমনি দেশের অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করবে।
দেশের অভ্যন্তরীণ (BUDGET 2026) নির্মাণ প্রকল্পগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মানের নির্মাণ সামগ্রী তৈরি হবে, যা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকারের এই নতুন স্কিমের মাধ্যমে নির্মাণ শিল্পে নতুন প্রযুক্তির উদ্ভাবন, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির শক্তিশালীকরণের পথ সুগম হবে।(BUDGET 2026) কন্টেনার শিল্পে নতুন স্কিম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার পাঁচ বছরের জন্য কন্টেনার তৈরির খাতে বরাদ্দ করবে ১০ হাজার কোটি টাকা। এছাড়া, দেশের বস্ত্রশিল্পের জন্য সরকারের নতুন প্রস্তাবিত(BUDGET 2026) স্কিমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিল্ক, উল এবং জুটের জন্য একটি ন্যাশনাল ফাইবার স্কিম আনার (BUDGET 2026) পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে এই খাতের উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামের আওতায় পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাবও করা হয়েছে।




















