দিল্লিতে ফের বোমাতঙ্ক! একাধিক নামী স্কুলে হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য

নয়াদিল্লি: সোমবার সকালে রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্কের ঘটনা। দিল্লির একাধিক নামী স্কুলে হুমকি ইমেল আসার জেরে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে…

নয়াদিল্লি: সোমবার সকালে রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্কের ঘটনা। দিল্লির একাধিক নামী স্কুলে হুমকি ইমেল আসার জেরে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইমেলগুলো নজরে আসার পরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগকে।

সোমবার সকাল ৮টার কিছু সময় পর স্কুল কর্তৃপক্ষের ইনবক্সে এই হুমকি ইমেলগুলো আসে। ঘটনার গুরুত্ব বুঝে অবিলম্বে পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।

   

যে স্কুলগুলোতে হুমকি ইমেল এসেছে

প্রাথমিক পর্যায়ে পাওয়া খবর অনুযায়ী, দিল্লির বেশ কয়েকটি নামী স্কুলে এই ইমেল পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-আর্মি পাবলিক স্কুল, দিল্লি ক্যান্টনমেন্ট, সালোয়ান পাবলিক স্কুল, মীরা পাবলিক স্কুল, জনকপুরী

তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা Delhi school bomb threat email

হুমকি ইমেল পাওয়ার পরেই স্কুলগুলোতে চরম সতর্কতা জারি করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক দল।

বর্তমানে ওই স্কুলগুলোর ভেতরে এবং বাইরে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বম্ব স্কোয়াড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল চত্বরের প্রতিটি কোণ ভালোভাবে খতিয়ে দেখছে। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা সাইবার সেলের সাহায্যে তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ।