গতকালই দিল্লি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।(Delhi Police) আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই দিল্লির(Delhi Police) রাজনৈতিক মহলে ও প্রশাসনিক স্তরে বাড়ছে উত্তাপ।
সোমবার সকাল থেকেই আচমকা রাজধানীর রাস্তায় নেমে পড়ে বিশাল পুলিশ বাহিনী(Delhi Police) । একেবারে নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে বঙ্গ ভবন। ব্যারিকেড বসিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যালি রোড। সাধারণ যান চলাচল তো বটেই, পথচারীদেরও সেই এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে ঠিক কী ধরনের নির্দিষ্ট তথ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বঙ্গ ভবনে যে একাধিক পরিবার অবস্থান করছে, সেই বিষয়টিকে কেন্দ্র করেই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। প্রশাসনিক সূত্রে কেউ মুখ খুলতে না চাইলেও, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে পরিস্থিতি (Delhi Police) যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্যই আগাম এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত, এসআইআর আতঙ্ক নিয়ে সম্প্রতি বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই আতঙ্কের জেরে বাংলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই গুরুতর অভিযোগ নিয়েই তিনি নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন। সোমবারের বৈঠকে কমিশনের সামনে তিনি এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানা গিয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১৫ জন প্রতিনিধি।




















