Arvind Kejriwal: ‘খুনের চেষ্টা মুখ্য়মন্ত্রীকে’, বিস্ফোরক AAP

‘জেলের ভিতরেই খুনের চেষ্টা দিল্লির মুখ্য়মন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়ালকে’ (Arvind Kejriwal), এমনই বিস্ফোরক দাবি করল আম আদমি পার্টি৷ বৃহস্পতিবার আপ মন্ত্রী আতিশী অভিযোগ করেন যে, তিহারের মধ্যেই আপ সুপ্রিমো ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Arvind Kejriwal

‘জেলের ভিতরেই খুনের চেষ্টা দিল্লির মুখ্য়মন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়ালকে’ (Arvind Kejriwal), এমনই বিস্ফোরক দাবি করল আম আদমি পার্টি৷ বৃহস্পতিবার আপ মন্ত্রী আতিশী অভিযোগ করেন যে, তিহারের মধ্যেই আপ সুপ্রিমো কেজরিওয়ালকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল৷

আপের তরফ থেকে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই কেজরিওয়ালের (Arvind Kejriwal) ব্লাড সুগারের মাত্রা ওঠা-নামা করছে৷ তাদের অভিযোগ, অনুরোধ করা সত্ত্বেও তিহার জেল কর্তৃপক্ষ মুখ্য়মন্ত্রীকে ইনসুলিন দিচ্ছিল না৷ কেজরিওয়ালকে কি এভাবেই মেরে ফেলতে চাইছে তারা, প্রশ্ন ছুঁড়ে দেন আতিশী৷

   

আতিশীর আরও অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এমন এক ব্যক্তি যাকে বিজেপি নির্বাচনে পরাজিত করতে পারবে না, তাই তাঁকে জেলে ভরে ষড়যন্ত্র করে মেরে ফেলার চেষ্টা করছে৷

আপ মন্ত্রী বলেন, ডায়াবেটিস রয়েছে কেজরিওয়ালের৷ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে তাঁকে (Arvind Kejriwal) প্রতিদিন ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয়৷ গত ৩০ বছর ধরে তাঁর ডায়াবেটিস রয়েছে৷ তাই বাড়িতে তৈরি খাবার খাওয়ার অনুমতি দিয়েছে আদালত৷ কিন্তু ভারতীয় জনতা পার্টি ইডির মাধ্যমে কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ আতিশীর৷

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) রক্তে শর্করার পরিমাণ বাড়ানোর জন্য় প্রতিদিন আম, আলু পুরী, মিষ্টি খাচ্ছেন বলে দাবি করে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই দাবির পরেই আপের পক্ষ থেকে পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরা হয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।