জেলে বন্দি ‘খালিস্তানি জঙ্গি’ সাংসদ অমৃতপাল সিং কি লোকসভায় শপথ নিতে পারে?

খালিস্তানি জঙ্গি নেতা হিসেবে জেলে বন্দি অমৃতপাল সিং (Amritpal Singh).এখন নির্বাচিত সাংসদ। লোকসভা নির্বাচনে এই উগ্র খালিস্তানপন্থী নেতা জয়ী। নির্দল প্রার্থী হিসেবে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে জয়ী। ...

By Rana Das

Published:

Follow Us
Amritpal Singh

খালিস্তানি জঙ্গি নেতা হিসেবে জেলে বন্দি অমৃতপাল সিং (Amritpal Singh).এখন নির্বাচিত সাংসদ। লোকসভা নির্বাচনে এই উগ্র খালিস্তানপন্থী নেতা জয়ী। নির্দল প্রার্থী হিসেবে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে জয়ী। দেশ সশস্ত্র খালিস্তানি উত্তেজনা ছড়ানোর অভিযোগে শিখ নেতা অমৃতপাল সিংয়ের জঙ্গি যোগ নিয়ে গোয়েন্দা রিপোর্ট আছে। তাকে গ্রেফতার করার পর অসমে বন্দি করে রাখা হয়। আইনি পথে নির্দল হিসেবে জেল থেকেই ভোটে নেমে চমকে দেয় অমৃতপাল সিং।

প্রশ্ন উঠছে, জেলে বন্দি সাংসদ কি লোকসভা অধিবেশনে শপথ নিতে পারে?
সংবিধান বিশেষজ্ঞ ও লোকসভার প্রাক্তন মহাসচিব পিডিটি আচারি বিষয়টির আইনি দিক ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, নির্বাচনে জেতার পর শপথ নেওয়া সাংবিধানিক অধিকার। তবে বিজয়ী প্রার্থী জেলে থাকলে তাদের অবশ্যই কর্তৃপক্ষকে শপথ অনুষ্ঠানের জন্য সংসদে নিয়ে যেতে বলতে হবে। শপথ নেওয়ার পর তাকে জেলে ফিরতে হবে।

   

অসমের ডিব্রুগড় জেলে বন্দি অমৃতপাল সিং খালিস্তানি জঙ্গি হিসেবে চিহ্নিত। খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দি সংগঠনের প্রধান অমৃতপাল সিং। পাঞ্জাবে তার উস্কানিতে পুলিশের উপর ব্যাপক হামলা হয়। এরপর পলাতক ছিল অমৃতপাল সিং। জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে তাকে গ্রেফতার করা হয়। তবে অমৃতপালকে পাঞ্জাবে বন্দি করে রাখার ঝুঁকি নেয়নি সরকার।

সংবিধানের অনুচ্ছেদ 101 (4) অনুসারে সংসদ সদস্যদের অনুপস্থিতি জড়িত। জেলে বন্দি অমৃতপাল সিংয়ের পক্ষে অধিবেশনে থাকা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দু বছর দোষী সাব্যস্ত হলে তার সাংসদ পদ চলে যাবে।

2013 সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে ন্যূনতম দুই বছরের জন্য যে সাংসদকে জেলে যেতে হবে, তারা অবিলম্বে লোকসভায় তাদের আসন হারাবে। এই রায়টি জনপ্রতিনিধিত্ব আইনের ধারা 8(4) বাতিল করেছে, যা দোষী সাব্যস্ত সাংসদ এবং বিধায়কদের তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল করার জন্য তিন মাসের সময়সীমার অনুমতি দেয়।

সুপ্রিম রায়ে অমৃত পাল সিংয়ের পক্ষে পুনরায় আপিল সম্ভব না। সেক্ষেত্রে পাঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্রে ফের নির্বাচন হবে। এবারের ভোটে এই কেন্দ্রে খালিস্তানি জঙ্গি নেতা অমৃতপাল সিং ভোট পেয়েছে ৪০৪৪৩০টি। কংগ্রেসের কুলবির সিং জিরা পান ২০৭৩১০টি ভোট। আম আদমি পার্টি পায় ১৯৪৮৩৬টি ভোট। আপ ভোট কেটে নেওয়ায় সহজেই জয়ী হয় অমৃতপাল সিং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের সঙ্গে জয়ের ব্যবধান ১৯৭১২০টি ভোট।নির্বাচনে অমৃতপালকে সমর্থন করে শিরোমনি আকালি দল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google