লোকসভা ভোটে বাল্মীকিকে প্রার্থী করল BJP

  ২৪-এর লোকসভা ভোটে এবার বাল্মীকিকে প্রার্থী করল বিজেপি (BJP)। হ্যাঁ ঠিকই শুনেছেন। পঞ্জাবের ফতেহগড় সাহিব লোকসভা কেন্দ্র থেকে গেজা রাম বাল্মীকিকে প্রার্থী করল বিজেপি।     জানা গিয়েছে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
nandigram-bjp-mandal-president-was-arrested-by-the-police

 

২৪-এর লোকসভা ভোটে এবার বাল্মীকিকে প্রার্থী করল বিজেপি (BJP)। হ্যাঁ ঠিকই শুনেছেন। পঞ্জাবের ফতেহগড় সাহিব লোকসভা কেন্দ্র থেকে গেজা রাম বাল্মীকিকে প্রার্থী করল বিজেপি।

   

জানা গিয়েছে, বাল্মীকি পঞ্জাব রাজ সাফাই কর্মচারী কমিশনের চেয়ারম্যান। তিনি ভারতের কেন্দ্রীয় বাল্মীকি সভার জাতীয় সভাপতিও। এই নিয়ে পঞ্জাবের ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

পাঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুদাসপুর, অমৃতসর, জলন্ধর, খান্ডুর সাহিব, সাঙ্গরুর, পাতিয়ালা, লুধিয়ানা, ভাতিন্ডা, ফতেগড় সাহিব, ফরিদকোট, ফিরোজপুর, হোশিয়ারপুর এবং আনন্দপুর সাহিব।

অন্য প্রার্থীরা হলেন সাঙ্গরুর থেকে রানা গুরমিত সিং সোধি, খাদুর সাহিব থেকে মনজিৎ সিং মান্না, হোশিয়ারপুর থেকে অনিতা সোম প্রকাশ, গুরুদাসপুর থেকে দীনেশ সিং বাব্বু, অমৃতসর থেকে তরণজিৎ সিং সান্ধু, জলন্ধর থেকে সুশীল কুমার রিঙ্কু। অন্য প্রার্থীরা হলেন পাতিয়ালা থেকে প্রণীত কৌর, লুধিয়ানা থেকে রভনীত সিং বিট্টু, ফরিদকোট থেকে হংস রাজ হংস এবং লুধিয়ানা থেকে রভনীত সিং বিট্টু।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।