বাদায়ুন: ফের যোগী রাজ্যে অ্যাকশন মোডে পুলিশ। (Badaun)বদায়ুনের ৪ বছরের শিশুকন্যার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ওঠে । ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের দ্রুত অভিযানে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে মহরমের তাজিয়া মিছিলের সময় আলাপুর এলাকায়। মাত্র চার বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবরার (৬০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
অভিযানের সময় পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয় এবং দু’পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে।পুলিশ জানিয়েছে, মহরমের তাজিয়া মিছিল চলাকালীন শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা হয় এবং তার শারীরিক অবস্থা দেখে সকলে হতবাক হয়ে যান।
আরও দেখুনঃ চলতি বছরেই আইসোবিউটানল-ডিজেল ব্লেন্ডিংয়ের ট্রায়াল শুরু করে জ্বালানি বিপ্লব করবে কেন্দ্র
চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পান। শিশুটির পরিবারের আর্তনাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচারের দাবি তোলেন।উত্তরপ্রদেশ পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই জঘন্য ঘটনার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়িয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত বিশেষ টিম সিসিটিভি ফুটেজ, স্থানীয় সূত্র এবং প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত আবরারের অবস্থান চিহ্নিত করে।
অভিযান চলাকালীন আবরার প্রতিরোধ করলে পুলিশ তাঁর দু’পায়ে গুলি করে নিয়ন্ত্রণে আনে। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে আবরার চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে।এই ঘটনা সমগ্র উত্তরপ্রদেশে তীব্র আলোড়ন তুলেছে। শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সামাজিক সংগঠনগুলো বলছে, মিছিল-মিটিংয়ের মতো জনসমাগমের সময় শিশুদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। অনেক অভিভাবক এখন তাঁদের সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার সময় শিশুদের হারিয়ে যাওয়া বা বিপদে পড়ার ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ উঠেছে।



