Arvind Kejriwal: ইডির নতুন অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে সমন আদালতের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির একটি আদালতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। দিল্লির মদ সংক্রান্ত মামলা এবং আর্থিক তছরুপের তদন্তে বারবার পাঠান সমন পালন না করার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Delhi CM Arvind Kejriwal

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির একটি আদালতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। দিল্লির মদ সংক্রান্ত মামলা এবং আর্থিক তছরুপের তদন্তে বারবার পাঠান সমন পালন না করার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে। ইডির দ্বিতীয় অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে নতুন করে সমন জারি করেছে রাউস অ্যাভিনিউ আদালত।

আগামী ১৬ মার্চ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ১২ মার্চের পর। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেবেন ।

   

এর আগেও গত ২২ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু সপ্তম তলবের সময়ও কেজরিওয়াল ইডির সামনে হাজির হননি। এর আগে গত বছরের ২ নভেম্বর, ২১ ডিসেম্বর এবং চলতি বছরের ৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। কেজরিওয়াল পরপর সাতটি সমন উপেক্ষা করেছেন এবং জানিয়েছেন যে এই সমনগুলো সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google