Loksabha Election 2024: মাস্টারস্ট্রোক মায়াবতীর, মোদীর বিরুদ্ধে প্রার্থী কে?

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আর তিনদিন বাকি রয়েছে। কিন্তু তারই মধ্যে ব্যাপক চমক দিল বহুজন সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই লড়বেন বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আর তিনদিন বাকি রয়েছে। কিন্তু তারই মধ্যে ব্যাপক চমক দিল বহুজন সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই লড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন। এদিকে এই আসনে অর্থাৎ মোদীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিশাল চমক দিল বিএসপি।

আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য আরও ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিএসপি। মৈনপুরী লোকসভার টিকিট পরিবর্তন করে শিবপ্রসাদ যাদবকে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে বিএসপির তরফে প্রার্থী করা হয়েছে আতহার জামাল লারিকে। ইতিমধ্যে দেশের বেশ কিছু লোকসভা আসন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। যার মধ্যে অন্যতম হল এই বারাণসী আসন। এই আসনে লাগাতার জিতে আসছেন মোদী। ফলে এই আসনে মোদীকে টক্কর দিতে পারে এমন জোরদার প্রার্থীকে দাঁড় করানোই লক্ষ্য হল অন্যান্য বিরোধী দলগুলির।

   

কংগ্রেসের তরফে এই আসনে উত্তরপ্রদেশের দলীয় সভাপতি অজয় রাইকে প্রার্থী করা হয়েছে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google