মেঘালয়ে এডস বিস্ফোরণ, ৩০০ অধিক শিশু আক্রান্ত মারণ এইচআইভিতে

মেঘালয়ের অন্দরে উদ্বেগজনক পরিস্থিতি। 364 শিশু এইচআইভি (HIV) সংক্রামিত। পরিস্থিতি মোকাবিলা করার পথ খোঁজা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের পর্যটন শিল্প সমৃদ্ধ রাজ্যে যেন নীরবে HIV এডস বিস্ফোরণ ঘটে গেছে। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

মেঘালয়ের অন্দরে উদ্বেগজনক পরিস্থিতি। 364 শিশু এইচআইভি (HIV) সংক্রামিত। পরিস্থিতি মোকাবিলা করার পথ খোঁজা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের পর্যটন শিল্প সমৃদ্ধ রাজ্যে যেন নীরবে HIV এডস বিস্ফোরণ ঘটে গেছে।

রিপোর্ট এসেছে, এ রাজ্যে 8,000 জনের বেশি প্রাপ্তবয়স্করা এডসে আক্রান্ত হয়েছেন, যা গুরুতর উদ্বেগের কারণ। শিশুদের মধ্যেও দ্রুত গতিতে এডস ছড়াচ্ছে।

   

চিন্তিত জাতীয় শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন। এই কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো গত 22 জুন রাজ্য সরকারের 16 টি বিভাগের সাথে একটি বৈঠক পরিচালনা করেন। তিনি জানান, পরিস্থিতি উদ্বেগজনক। এইচআইভিতে আক্রান্ত শিশুদের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 45 ধারার অধীনে স্পনসরশিপ দেওয়া যেতে পারে কিনা তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে আরও নির্দেশ দিয়েছেন। স্পন্সরশিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিশুরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে সক্ষম হবে।

অন্তর্ঘাতেই হার দেবাংশুর? তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে!

মেঘালয়ে যে 8,000 এরও বেশি প্রাপ্তবয়স্ক এইচআইভি সংক্রামিত রয়েছে তাদের পরিবারের বাকি সদস্য এবং সেই পরিবারের শিশুদের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কমিশন রাজ্যের 4000 প্রতিবন্ধী শিশুর পরীক্ষাও যাতে তারা আর্থিক সহায়তা, শংসাপত্র সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বিষয়ে নথিভুক্ত হয় কমিশন আরও বলেছে শিশু সুরক্ষা অধিকার, POCSO আইন সম্পর্কে জানাতে মেঘালয় জুড়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে।

পকেট গড়ের মাঠ! হাইকম্যান্ডের কাছে হাত পেতে ভিক্ষা প্রদেশ কংগ্রেসের

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google