Online Game: নেশায় ফেলে দেওয়া অনলাইন গেমে বসল জিএসটি

অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ জিএসটি(GST) বাস্তবায়নের তারিখে কোনও পরিবর্তন হবে না। আগামী মাস অর্থাৎ ১ অক্টোবর থেকে অনলাইন গেমিংয়ে ২৮ শতাংশ জিএসটি কার্যকর হবে। জানা গিয়েছে, যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ জিএসটি(GST) বাস্তবায়নের তারিখে কোনও পরিবর্তন হবে না। আগামী মাস অর্থাৎ ১ অক্টোবর থেকে অনলাইন গেমিংয়ে ২৮ শতাংশ জিএসটি কার্যকর হবে। জানা গিয়েছে, যে সব রাজ্যে এখনও SGST কার্যকর হয়নি, সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই আইন কার্যকর করা হবে।গতকাল রাত পর্যন্ত মাত্র ১২টি রাজ্য SGST আইনে পরিবর্তন আনা হয়েছে। যদি কোনও রাজ্যে SGST আইনে পরিবর্তন না হয় তবে সেখানে এই আইন প্রযোজ্য হবে না।

এতদিন কোনও গেমিং স্টার্টআপ যদি গেমটি খেলার জন্য ব্যবহারকারীর কাছ থেকে ১০০ টাকা ফি পায় তবে তারা ‘প্ল্যাটফর্ম ফি’ হিসাবে প্রায় ১০ টাকা উপার্জন করত। সংস্থাগুলি এই ১০ টাকার মধ্যে ১৮ শতাংশ জিএসটি দিচ্ছিল।নতুন কর ব্যবস্থায় পুরো ১০০ টাকার উপর ২৮ শতাংশ GST দিতে হবে। সেই অনুযায়ী ১ তারিখ থেকে কর আরোপ করা হবে।

   

উল্লেখ্য, অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে বহুদিন ধরেই অনেক রাজ্যের আপত্তি রয়েছে। অনেকেরই অভিযোগ, শিশু, থেকে তরুণ সকলকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে অনলাইন গেম। অনেকেই এই গেম খেলার জন্য টাকা পর্যন্ত ধার নেয়। সেই টাকা ফেরাতে না পেরে আত্মঘাতীও হয়। এই আবহে অনলাইন গেমের ওপর কোনও ট্যাক্স ছিল না। ফলে অনেকেই প্রশ্ন তোলেন যে, সরকার এই অনলাইন জুয়া শিল্পকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতই গ্রহণযোগ্য করে তুলছে।অবশেষে দীর্ঘ তিন বছরের আলোচনার পর শেষ পর্যন্ত কর বসেছে অনলাইন গেমের উপর ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google