ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ১৯৬ রান

সোহিনী পোড়েল, কলকাতা: ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ডু অর ডাই ম্যাচ ভারতের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ওপর ভারতের সেমির ভাগ্য নির্ভর করছে। টসে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
india-vs-west-indies

সোহিনী পোড়েল, কলকাতা: ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ডু অর ডাই ম্যাচ ভারতের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের ওপর ভারতের সেমির ভাগ্য নির্ভর করছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ১৯৬ রান।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার রোস্টন চেজ ২৫ বলে ৪০ রান ও শাই হোপ ৩৩ বলে ৩২ রান তুলে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৭(১২) রান তোলেন। রভম্যান পাওয়েল ১৯ বলে ৩৪ রান ও জেসন হোল্ডার ২২ বলে ৩৭ রান তুলে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে হার্দিক পাণ্ডিয়া ও বরুণ চক্রবর্তী ১ টি এবং জশপ্রীত বুমরা ২ টি উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

   

ভারতের প্রথম একাদশ –
অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ –
রোস্টন চেজ, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, গুদাকেশ মোতি, আকিল হোসেন, শামার জোসেফ

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google