বাংলার দলগুলির সাথে ক্লোজড ডোর ম্যাচ ব্লু-টাইগার্সদের, হতাশ সমর্থকরা

দিন দুয়েকের অপেক্ষা মাত্র। তারপর থাইল্যান্ড উড়ে যাবে ভারতীয় ফুটবল দল (India football team)। জুনের প্রথম সপ্তাহে সেখানে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। তাঁদের লড়াই করতে হবে থাইল্যান্ডের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Indian Football Team Playing First XI

দিন দুয়েকের অপেক্ষা মাত্র। তারপর থাইল্যান্ড উড়ে যাবে ভারতীয় ফুটবল দল (India football team)। জুনের প্রথম সপ্তাহে সেখানে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। তাঁদের লড়াই করতে হবে থাইল্যান্ডের সঙ্গে। এটি মূলত ফ্রেন্ডলি ম্যাচ হলেও আসন্ন এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ। সেইমতো গত সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন গোটা দল নিয়ে। তবে শুধুমাত্র থাইল্যান্ড ম্যাচ নয়। সেই ম্যাচের কিছুদিন পর হংকংয়ের সাথে এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করছেন এই স্প্যানিশ কোচ। আগত ম্যাচ গুলো যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল।

জুনের প্রথম দিকে থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচ সেরে দিনকয়েক পরেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে নামবে সুনীল ছেত্রীরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকং। প্রতিপক্ষের ঘরের মাঠে জয় ছিনিয়ে নেওয়া যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন সকলে। তাই কলকাতার প্রস্তুতি শিবিরে সবরকম ভাবেই ফুটবলারদের তৈরি করছেন কোচ। এক্ষেত্রে শুধুমাত্র অনুশীলন নয়। আগামী দিন দুয়েকের মধ্যেই বাংলার রাজ্য ফুটবল দলের পাশাপাশি উত্তর ২৪ পরগনার জেলা ফুটবল দলের সঙ্গে দুইটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামছে নাওরেম মহেশ সিংরা।

   

সেই খবর সামনে আসার পর থেকেই সাজো সাজো রব পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। আশায় বুক বেঁধেছিল সকল সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত তা আয়োজন করা হলেও সেটা মাঠে বসে উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা। জাতীয় দলের প্রয়োজনে ক্লোজড ডোর হতে চলেছে ম্যাচ। আগামী সোমবার এবং মঙ্গলবার বিকাল ৫টা বেজে ৩০ মিনিটে রাজারহাট নিউটাউনের মাঠে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ গুলি। যেখানে প্রত্যেক খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারেন কোচ। তবে প্রিয় খেলোয়াড়দের চাক্ষুষ করার সুযোগ ফস্কে যাওয়ায় কিছুটা হলেও হতাশ সকলে।

মনে করা হচ্ছে এই দুই ম্যাচের মধ্যে থেকেই ২৩ জন ফুটবলারদের নিয়ে থাইল্যান্ড উড়ে যাবেন মানোলো। শেষ পর্যন্ত কাদের নিয়ে বিদেশে যান জাতীয় দলের কোচ এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google