Saturday, May 23, 2026
Home Business শুক্রে চড়া পেট্রোল-ডিজেল! তেল ভারানোর আগে জেনে নিন দর

শুক্রে চড়া পেট্রোল-ডিজেল! তেল ভারানোর আগে জেনে নিন দর

Kolkata Petrol, Diesel Prices Today — Know the Current Rate Per Litre
Kolkata Petrol, Diesel Prices Today — Know the Current Rate Per Litre

কলকাতা: দেশজুড়ে শুক্রবারও জ্বালানি মূল্যে বড় কোনও পরিবর্তন দেখা গেল না। রাজধানী দিল্লি, মুম্বই, কলকাতা-সহ অধিকাংশ মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও, চেন্নাইয়ে টানা দ্বিতীয় দিনে দামে সামান্য পতন ঘটেছে।

- Advertisement -

২০২৪ সালের মার্চে শেষবার কেন্দ্রীয় স্তরে পেট্রোলের দামে বড় রকমের পরিবর্তন হয়েছিল, যখন প্রতি লিটারে ২ টাকা কমানো হয়। তারপর থেকে দেশজুড়ে জ্বালানির দাম মোটের উপর স্থিরই রয়েছে।

   

বড় শহরগুলিতে পেট্রোল-ডিজেলের বর্তমান দাম (২০ জুন, ২০২৫)

কলকাতা:

পেট্রোল: ১০৫.৪১ টাকা প্রতি লিটার

ডিজেল: ৯২.০২ টাকা প্রতি লিটার

দিল্লি:

পেট্রোল: ৯৪.৭৭ টাকা

ডিজেল: ৮৭.৬৭ টাকা

মুম্বই:

পেট্রোল: ১০৩.৫০ টাকা

ডিজেল: ৯০.০৩ টাকা

চেন্নাই:

পেট্রোল: ১০০.৮০ টাকা

ডিজেল: ৯২.৩৯ টাকা

চেন্নাইয়ে সাম্প্রতিক সময়ে পেট্রোলের দামে লাগাতার পতন দেখা যাচ্ছে, যা দেশের অন্যান্য মেট্রোর তুলনায় ব্যতিক্রম।

দেশে দামের স্থিতাবস্থা কেন? India Fuel Price Update

২০২২ সালের মে মাসে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার জ্বালানি কর কমানোর পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম মোটামুটি স্থিতিশীল। এখন প্রতিদিন সকাল ৬টায় দাম পুনর্বিবেচনা করে ঘোষণা করে থাকে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

এই ‘ডায়নামিক প্রাইসিং মেথড’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, ডলারের সঙ্গে টাকার বিনিময় হার, চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করেই দেশে জ্বালানির দাম ঠিক হয়।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা

ব্লুমবার্গ সূত্রে খবর, বিশ্ববাজারে এই সপ্তাহে অপরিশোধিত তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছে। ব্রেন্ট ক্রুড নেমে এসেছে ৭৭ ডলার প্রতি ব্যারেলের ঘরে৷ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) আগস্ট চুক্তিতে ৭৪ ডলারের কাছাকাছি রয়েছে৷ 

দামের ওঠানামার মূল কারণ আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যে নেওয়া হবে। এই ঘোষণার পর তেলের দামে সাময়িক স্বস্তি দেখা যায়, কমে যায় ঝুঁকির আশঙ্কাও।

Follow on Google