লেবাননকে ৪-০ উড়িয়ে শেষ আটের আশা জিইয়ে রাখল ভারত

প্রথম দুই ম্যাচে হতাশার পর দুরন্ত প্রত্যাবর্তন। লেবাননের বিরুদ্ধে বড় জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে টিকে রইল ভারতের আশা।

By Sandipa Nandy

Published:

Follow Us
india-beat-lebanon-afc-u17-womens-asian-cup-quarterfinal-hopes

Kolkata, May 8: ২১ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। প্রথম দুই ম্যাচেই হয়েছিল ভরাডুবি। তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্টে ফিরে এল ভারত। এর সাথে সাথে বাঁচিয়ে রাখল কোয়ার্টার ফাইনালে ওঠার প্রবল সম্ভাবনা।

আজ (৮ মে) এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে লেবাননের বিপক্ষে নেমেছিল ভারত। সেখানে লেবাননকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ‘ইয়ং টাইগ্রেসরা’। এদিন জোড়া গোল করে দলকে এগিয়ে দেন প্রীতিকা বর্মন (৭ মিনিট, ৮৫মিনিট। এছাড়া একটি করে গোল এসেছে আলভা দেবী সেনজাম (৩৬ মিনিট) ও জয়া (৭২ মিনিট) -এর থেকে।

   

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর লেবাননের বিরুদ্ধে এই জয়ের পর ভারত গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছে। এখন গ্রুপ সি-র অন্য ম্যাচগুলির ফলের ওপর ভিত্তি করে যদি ভারত সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে যোগ্যতা অর্জন করে, তবে তারা পরের রাউন্ডে যাবে।

এটিকে ভারতীয় মহিলা ফুটবলের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে ২০০৫ সালে ভারত এই পর্যায়ে শেষবার খেলেছিল। দীর্ঘ ২১ বছর পর মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশবাসীর জন্য বড় আশা তৈরি করেছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google