ট্রান্সফার বাজারে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাসের দল-বদলের সম্ভাবনা প্রবল

দুই মরসুম ATK মোহনবাগান দলে কাটিয়ে চলতি ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস (Prabir Das) নাম লিখিয়েছে বেঙ্গালুরু এফসি দলে। এবার সম্ভবত প্রবীর দাসের ঘরে ফেরার ...

By Rana Das

Published:

Follow Us
Prabir-Das1

দুই মরসুম ATK মোহনবাগান দলে কাটিয়ে চলতি ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস (Prabir Das) নাম লিখিয়েছে বেঙ্গালুরু এফসি দলে। এবার সম্ভবত প্রবীর দাসের ঘরে ফেরার পালা।

জানুয়ারিতে ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে।সূত্রে খবর,নিজের পুরনো ক্লাব ATK মোহনবাগানে ফিরতে পারেন ফুটবলার প্রবীর দাস।ট্রান্সফার বাজারে প্রবীরের কাছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসির অফার রয়েছে।তবে বাঙালি এই ডিফেন্ডার আদৌ ট্রান্সফার বাজারের জুতোয় পা গলাবেন এই নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

   

চলতি আইএসএল সেশনে ফুটবলার প্রবীর দাস বেঙ্গালুরু এফসির হয়ে টুর্নামেন্ট শুরুর সময়ে প্রথম একাদশে জায়গা পায়নি।৮ ম্যাচ খেলেছে বিএফসি৷ এর মধ্যে শেষ দু’ম্যাচে প্রবীরের ঠাঁই হয়েছে দলের প্রথম একাদশে থেকে মাঠে নামার ATKমোহনবাগান, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে। কিন্তু এই দুই ম্যাচের আগে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাসের প্রথম স্কোয়াডে না থাকাটা চোখে লেগেছে ভক্তদের।তাই মনে করা হচ্ছে ফুটবলার প্রবীর দাস ট্রান্সফার বাজারে দলবদলের পথে হাটতে পারেন।

সূত্রে খবর, দলবদলের পথে প্রবীর দাসের কাছে অগ্রাধিকার পাবে প্রথম একাদশে জায়গা পাওয়া।অর্থাৎ দাস দেখতে চাইছে কোন দলে গেলে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে প্রথম একাদশে নেমে।তাই ফিফা ট্রান্সফার বাজারে বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস তাড়াহুড়ো করতে নারাজ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google