শুটিং সেটে গুরুতর আহত ইমরান হাশমি! কেমন আছেন অভিনেতা?

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি‎ (Emraan Hashmi)। বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং নিয়ে । সেই ছবির শুটিং সেটে ঘটে গেল দুর্ঘটনা। জানা গিয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
imran-hashmi

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি‎ (Emraan Hashmi)। বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং নিয়ে । সেই ছবির শুটিং সেটে ঘটে গেল দুর্ঘটনা। জানা গিয়েছে একটি অ্যাকশন দৃশ্য শুট করার সময় গুরুত্বর আহত হন ইমরাণ।

হায়দরাবাদে ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলাকালিন। একটি উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার একটি অ্যাকশন দৃশ্যে গুরত্বর আহত হন ইমরান (Emraan Hashmi)। গলায় গভীর চোট লাগে তাঁর। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর বর্তমানে অভিনেতা সুস্থ রয়েছেন।

   

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ইমরান (Emraan Hashmi) তার সমাজ মাধ্যমে ‘ঘোড়চড়ি ২’ ছবির ঘোষণা করেন এবং সঙ্গে ছবির ফার্স্ট লুক শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চায়ােজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #G2। শুটিং চলছে।’

প্রসঙ্গত, এর আগে ইমারণ দেখা গিয়েছিল সলমান -ক্যাটরিনার টাইগার ৩ ছবিতে। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলন ইমরান, যা দর্শক মহেল ভীষণ প্রসংশিত হয়েছিল। এর পরেই ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং শুরু করেন ইমারন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google