ISL: বাগানকে ‘হেরো’ বলা কিংবদন্তির ফেভারিট কেরালা ব্লাস্টার্স

কেরালা ব্লাস্টার্স জিতবে (ISL Final), আত্মবিশ্বাসী আই এম বিজয়ন। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির মতে, সম্প্রতি সময়ের কেরালার (KBFC) এবারের দলটি সেরা। বিদেশি ফুটবলাররাও খুব ভালো মানের।  ‘ বিগত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কেরালা ব্লাস্টার্স জিতবে (ISL Final), আত্মবিশ্বাসী আই এম বিজয়ন। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির মতে, সম্প্রতি সময়ের কেরালার (KBFC) এবারের দলটি সেরা। বিদেশি ফুটবলাররাও খুব ভালো মানের। 

‘ বিগত মরশুমগুলোতেও কেরালার কাছে ভালো ফুটবলার ছিল। কিন্তু প্রথম দিকের ম্যাচে জিতলেও পরের দিকে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। এবার সেটা হয়নি।’ বলেছেন বিজয়ন। ‘ আমি আগেও বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্স দলে এই মানের বিদেশি ফুটবলার আগে দেখিনি। লুনার মতো ফুটবলার দলে রয়েছেন। যিনি দলের প্রয়োজনে নীচে নেমে ডিফেন্স করতে পিছুপা হন না। কেরালার জন্য পারফেক্ট ফুটবলার।’ 

   

‘ আমরা ট্রফি জিতেই ঘরে ফিরবো।’ কিংবদন্তির আত্মবিশ্বাসী মন্তব্য। ‘ সাধারণের মনে একটা ধারণা রয়েছে আমাদের দল শুধু ঘরের মাঠেই ভালো খেলতে পারে। কিন্তু এবার গোয়াতেও সফল হবো।’

কিছু দিন আগেও কেরালা প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছিলেন তিনি। ‘ সেমিফাইনালে হেরে যাওয়া এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে? হায়দরাবাদের বিরুদ্ধে কেরালা মুখোমুখি হবে এবং জিতবো আমরাই।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google