President’s Rule: রাজধানীতে রাষ্ট্রপতি শাসন? নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় আগেই গ্রেফতার হয়ে জেলে রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ বলা ভালো, মন্ত্রিসভার প্রথম সারির নেতারাই এখন দুর্নীতির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Delhi CM Arvind Kejriwal

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় আগেই গ্রেফতার হয়ে জেলে রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ বলা ভালো, মন্ত্রিসভার প্রথম সারির নেতারাই এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত৷ সামনে আবার লোকসভা নির্বাচন৷ এমতাবস্থায় কে ধরবে দিল্লির হাল? তাহলে কি রাজধানীতি জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? এমনই জল্পনা যখন দিল্লির আকাশে-বাতাসে, ঠিক তখনই সেই জল্পনার পালে হাওয়া দিলেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।

আরও পড়ুন: মদ কেলেঙ্কারির টাকা কার কাছে? বৃহস্পতিবার বড়সড় তথ্য ফাঁস করবেন Arvind Kejriwal?

   

জানা গিয়েছে, বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিকে সাক্সেনা। সেখানে তাঁকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি দিল্লির মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে সরকার জেল থেকে চলবে না।’ আর তাঁর এই মন্তব্যের পরেই জাতীয় রাজনীতির আঙিনায় ঘুরপাক খাচ্ছএ একটাই প্রশ্ন৷ তাহলে কি দিল্লিতে শীঘ্রই জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন?

এদিকে, দিল্লির শাসনভার কার হাতে থাকবে সেই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সে সময়ই দিল্লির অর্থমন্ত্রী পদ্ম শিবিরের দিকে তোপ দেগে বলেন, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্ত করছে বিজেপি। আম আদমি পার্টির দাবি, জেল থেকে সরকার চালানো যাবে না, এমন কোনও নিয়মের কথা সংবিধানে বলা নেই৷

আরও পড়ুন: Arvind Kejriwal: ইডির নতুন অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে সমন আদালতের

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না কেজরিওয়াল। জেল থেকেই সরকার চালাবেন তিনি।

এদিকে, ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন না কেজরিওয়াল। জানা গিয়েছে, এই গ্রেফতারির বিষয়ে ED-কে জবাব দেওয়ার জন্য আদালত আগামী ২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। তাই এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ এপ্রিল।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google