
নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে চলেছে৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিআইএসসিই (CISCE) বোর্ড তাদের দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করতে চলেছে। চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র এক মাসের মাথাতেই রেজাল্ট প্রকাশ করে নজির গড়তে চলেছে বোর্ড।
কখন ও কীভাবে দেখবেন রেজাল্ট?
সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন। রেজাল্ট দেখার পদ্ধতিটি নিচে দেওয়া হল-
- প্রথমে cisceboard.org ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে ICSE Result 2026 অথবা ISC Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।
- নতুন পেজ খুললে ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
- সব তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা জরুরি।
একনজরে এ বছরের পরীক্ষার্থী ও বিগত বছরের ফলাফল icse isc result 2026
এ বছর প্রায় ২.৬ লক্ষ পড়ুয়া দশম শ্রেণি এবং ১.৫ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।
পরীক্ষার সময়সীমা: দশম শ্রেণির পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৬ এপ্রিল।
বিগত বছরের পরিসংখ্যান: ২০২৩ সালেও ৩০ এপ্রিল ফলপ্রকাশ করা হয়েছিল। সে বছর দশম ও দ্বাদশ শ্রেণিতে পাসের হার ছিল যথাক্রমে ৯৯.০৯% এবং ৯৯.০২%। ২০২৪ সালে এই হার ছিল ৯৯.৪৭% (দশম) এবং ৯৮.১৯% (দ্বাদশ)।













