I League : দার্জিলিংয়ের ব্রিজেশের গোলে মুগ্ধ ফুটবল মহল

I League : কেরিয়ারের প্রথম গোল পেলেন ব্রিজেশ গিরি (Brijesh Giri)। ব্রিজেশ দার্জিলিংয়ের ছেলে। ১৯ বছর বয়স। খেলেন ইন্ডিয়ান অ্যারোজের (Indian Arrows) হয়ে। শুক্রবার ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

I League : কেরিয়ারের প্রথম গোল পেলেন ব্রিজেশ গিরি (Brijesh Giri)। ব্রিজেশ দার্জিলিংয়ের ছেলে। ১৯ বছর বয়স। খেলেন ইন্ডিয়ান অ্যারোজের (Indian Arrows) হয়ে।

শুক্রবার ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল মহারাষ্ট্রের ফুটবল ক্লাব কেংকরের বিরুদ্ধে। চলতি আই লিগে একেবারেই ভালো পারফর্ম করতে পারছে না কেংকরে। লিগ ক্রম তালিকার একেবারে তলানিতে রয়েছে তারা। তবুও হার বাঁচানোর জন্য লড়াই চালিয়েছিল দল।

   

ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে গোল করে যান ব্রিজেশ গিরি। এটিই তাঁর কেরিয়ারের প্রথম গোল। আদপে রক্ষণ ভাগের এই খেলোয়াড় বোঝালেন তিনিও গোল চেনেন।

পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ইতিমধ্যে ষোলটি ম্যাচ খেলছেন এই লেফট ব্যাক। আই লিগে তথা পেশাদার ফুটবলে প্রথম পা রেখেছিলেন সুদেভা ফুটবল ক্লাবের বিরুদ্ধে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google