কত বছরের চুক্তিতে অ্যালেক্স সাজিকে দলে চাইছে মোহনবাগান? জানুন

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্ৰুপ সূচি। যেখানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট এবং মুম্বাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্ৰুপ সূচি। যেখানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট‌। তারপরেই বেঙ্গালুরু এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু তাঁর আগে দল বদলের বাজারে শেষ মুহুর্তের চমক দিতে মরিয়া দুই প্রধান।

   

রক্ষণভাগকে শক্তিশালী করতে একজন দক্ষ ডিফেন্ডারকে সই করানোই অন্যতম লক্ষ্য চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের। এক্ষেত্রে তাঁদের নজর গিয়ে পড়েছে অ্যালেক্স সাজির (Alex Saji) দিকে। শেষ সিজনে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন বছর চব্বিশের এই ডিফেন্ডার। গোটা টুর্নামেন্ট জুড়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন অ্যালেক্স। যারফলে নতুন সিজনে তাঁকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব।

সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকেই বারংবার উঠে আসতে থাকে কেরালার এই ফুটবলারের নাম। প্রথমদিকে তাঁকে নেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে গত কয়েকদিনে বদলে গিয়েছে পরিস্থিতি। অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য এবার আসরে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত তাঁর যোগদান চূড়ান্ত না হলেও শোনা গিয়েছে দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে দলে চাইছে সবুজ-মেরুন।

যারফলে তিন বছরের চুক্তিতে ময়দানের এই প্রধানে দেখা যেতে পারে অ্যালেক্স সাজিকে। তবে এক্ষেত্রে হায়দরাবাদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google