দাম্পত্য জীবনে আসবে সুখ, তবে কর্মক্ষেত্রে থাকবে বাধা, জানুন আজকের রাশিফল!

আজ সোমবার জানুন মহাদেবের কৃপায় কাদের ভাগ্যে লেখা আছে সুখবর। সোমবার হল মহাদেবের বার। মহাদেব খুব অল্পতেই তুষ্ট থাকেন। তাই আজ মহাদেবের পূজা করলে তার ফল হাতেনাতে পাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Today’s horoscope

আজ সোমবার জানুন মহাদেবের কৃপায় কাদের ভাগ্যে লেখা আছে সুখবর। সোমবার হল মহাদেবের বার। মহাদেব খুব অল্পতেই তুষ্ট থাকেন। তাই আজ মহাদেবের পূজা করলে তার ফল হাতেনাতে পাওয়া যায়।

মেষ রাশি: পারিবারিক কারণে বদনাম হতে পারে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, মানিয়ে নিন। আর্থিক দিক থেকে চাপ বাড়তে পারে।

   

বৃষ রাশি: আজকের দিনটা আপনার খুব ভালো যাবে। সংসারে আর্থিক চাপ বাড়তে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন। শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না।

মিথুন রাশি: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা একদম শুভ নয়। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। জমি কেনা-বেচার জন্য আজকের দিনটি শুভ নয়।

কর্কট রাশি: সংসারে আর্থিক টানাপড়েন থাকবে। তাও মিটে যাবে। অযথা যেকোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। বিপদের খুব আশঙ্কা রয়েছে। সাবধানে থাকুন।

সিংহ রাশি: মাথাগরম করার ফলে আপনার হাতে আসা কাজ ভেস্তে যাবে। ব্যবসায় বিনিয়োগ না করাই খুব শ্রেয়। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল নাও হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের জন্য সময়টা মোটেও ভালো নয়। সামান্য ভুলের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।

তুলা রাশি: উচ্চ শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ রয়েছে। রক্তপাত হতে পারে, সাবধান থাকুন। অর্থভাগ্য ভালো থাকলেও প্রচুর খরচ হবার সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক জিনসপত্র থেকে সাবধান থাকুন।

বৃশ্চিক রাশি: সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। অযথা টাকা ব্যয় করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে সর্বদা মাথা ঠাণ্ডা রেখে চলাফেরা করুন।

ধনু রাশি: আজ আপনার দিনটা খুব ভালো কাটবে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং হাতে টাকা আসার সম্ভাবনা আছে।

মকর রাশি: ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। কোনওরকম বিতর্কে জড়াবেন না। ব্যবসায়িক দিকটা একটু বুঝে চলুন।

মীন রাশি: বিদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শুভ কাজে যোগ দেবার সম্ভাবনা রয়েছে। চারিত্রিক অবনতি যাতে না হয় সেইদিকে খেয়াল রাখুন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google