সিরিজ প্রেমীদের জন্য সুখবর পুজোর শেষে এক গুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম

বিনোদন জগতে হাওয়া বদল হয়েছে ওয়েব সিরিজের হাত ধরে। সিনেমা ধারাবাহিককে পিছনে ফেলে ওয়েব সিরিজের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এবার সিরিজ প্রেমীদের জন্য সুখবর পুজো শেষ হতেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
hoichoi

বিনোদন জগতে হাওয়া বদল হয়েছে ওয়েব সিরিজের হাত ধরে। সিনেমা ধারাবাহিককে পিছনে ফেলে ওয়েব সিরিজের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এবার সিরিজ প্রেমীদের জন্য সুখবর পুজো শেষ হতেই এক গুচ্ছ বাংলা ওয়েব সিরিজ নিয়ে হাজির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। যদিও এর আভাস আগেই দিয়েছিল। এর মধ্যে অনেক সিরিজের কাজ প্রায় এবং কিছু কিছু ওয়েব সিরিজের কাজ চলছে। আসুন একজনজরে দেখে নিই কোন কোন ওয়েব সিরিজ রয়েছে হইচই (Hoichoi)এর তালিকায়।

‘তালমার রোমিও জুলিয়েট’
‘মন্দার’-এর পর আবার শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে আসছে অনির্বাণ ভট্টাচার্য্যের ‘তালমার রোমিও জুলিয়েট’।

   

‘ভূস্বর্গ ভয়ঙ্কর’
সৃজিত মুখোপাধ্যায় ফের একবার ফেলুদাকে নিয়ে হাজির হয়েছেন। এবার তার অভিযান ভূস্বর্গ ভয়ঙ্কর। এই সিরজে আবারও ফেলুদার ভূমিকায় দেখা মিলবে টোটা রায় চৌধুরিকে।

‘ডাইনি’ (Dainee)

নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে ডাইনি। এই সিরিজে হাত ধরে দ্বিতীবার ওয়েব সিরিজে দেখা মিলবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প বলবে।

‘পুরোপুরি একেন’

ফের একবার একেনবাবু হয়ে ফিরছেন অনির্বান চক্রবর্তী। এবার একেনের অ্যাডভেঞ্চার পুরীতে সিরিজের পরিচালনা দ্বায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।

‘নিখোঁজ ২’

নিখোঁজ সিরিজের প্রথম পর্ব দারুন প্রশংসিত হয়েছিল। এবার আসেছে নিখোঁজ সিরিজের দ্বিতীয় পর্ব। সিরিজের মুখ্য চরিত্রে রয়ছেন টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম সিজনে স্বস্তিকা তার মেয়েকে হারিয়ে ফলে দ্বিতীয় সিরিজে কি স্বস্তিকা তার মেয়েকে ফির পাবে তার উত্তর মিলবে।

এছাড়াও, জনপ্রিয় ওটিটি প্ল্যটফর্মেহইচই (Hoichoi) দেখা মিলবে রাজনন্দিনী ও সোলাঙ্কি রায়ের ‘বিষহরি‘। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব‘। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরিমণি -কে। পর্ণশবরীর সাপ’-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় । সিরিজের নাম ‘নিকষ ছায়া’। এবার ওয়েব সিরিজে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সিরিজের নমা ‘কালরাত্রি।’ আসছে ‘বোহেমিয়ান ঘোড়া‘ । সিরিজে একটি ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে মোশারফ করিম (Mosharraf Karim)-কে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google