Graduation Admission: কলেজে গ্রাজুয়েশনের ভর্তি কবে? বড় আপডেট উচ্চশিক্ষা দফতরের

শুক্রবার, ২রা জুন কলেজে স্নাতকস্তরে ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে যে ১ লা জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের কলেজগুলিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
AILET 2025, NLU announces counseling schedule for BA LLB and LLM courses

শুক্রবার, ২রা জুন কলেজে স্নাতকস্তরে ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে যে ১ লা জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া।

ছাত্র-ছাত্রীরে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ই জুলাই। নির্দেশিকায় বলা হয়েছে ২০ জুলাইয়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রকাশ করতে হবে মেধাতালিকে। এরপর ৩১ শে জুলাইয়ের মধ্যে শেষ হবে ভর্তি প্রক্রিয়া। ক্লাস শুরু করে দিতে হবে ১লা অগস্ট থেকে।

   

উচ্চশিক্ষা দফতর ৭ দফা এডভাইজারি প্রকাশ করেছে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে। এডভাইজারিতে বলা হয়েছে মেধার ভিত্তিতেই হবে ছাত্র ভর্তি। স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনও ছাত্র-ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাস নেওয়ার জন্য কোনও টাকা নেওয়া যাবেনা। যোগ্য প্রার্থীদের ইমেল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google