কাজের মধ্যেই উঠছে হেঁচকি, কীভাবে এর সমাধান সম্ভব?

অফিসে কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন বা মন দিয়ে কোন কাজ করছেন, সেই সময় হঠাৎ করে অদ্ভুত ভাবে হেঁচকি (Hiccups ) উঠতে শুরু করল । ব্যাস আপনার কাজটি পন্ড ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Hiccups

অফিসে কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন বা মন দিয়ে কোন কাজ করছেন, সেই সময় হঠাৎ করে অদ্ভুত ভাবে হেঁচকি (Hiccups ) উঠতে শুরু করল । ব্যাস আপনার কাজটি পন্ড হয়ে গেল ।

আপনার সামনে থাকা যে মানুষগুলো যে আগ্রহ নিয়ে আপনার কথা শুনছিল তাদের ধৈর্য ও নষ্ট হতে বেশি সময় লাগবে না । হেঁচকি এমন একটা জিনিস যা কারণে অকারণে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় । এটি রীতিমতো কষ্টকর ও বিরক্তিকর । অথচ আপনার কোন জটিল রোগ না থাকলেও , উড়ে এসে জুড়ে বসে আপনার গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে ।

   

হেঁচকি হল একধরনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা মানবদেহে ফুসফুসের নিচে একধরনের পাতলা মাংসপেশী থাকে যাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে । এই পর্দাকে নিয়ন্ত্রন করে ভ্যাগাস নামক স্নায়ু । এই স্নায়ু কোন কারণে উত্তেজিত হলে ডায়াফ্রাম সংকুচিত ও প্রসারিত হয় । এই পর্দায় সংকোচনের সৃষ্টিহলেই হেঁচকি উঠতে বাধ্য । কারণ সেই সময় শ্বাসকার্য চলাকালীন বায়ু দ্রুতগতিতে শ্বাসনালীতে বাধাপ্ৰাপ্ত হয় ।

হেঁচকি ওঠার কারণগুলি জেনে নেওয়া যাক :
বেশি মশলাযুক্ত খাবার খেলে পরিপাকতন্ত্রে গোলমাল হয় ও হেঁচকি ওঠে ।
স্ট্রোকের সময় বা কিডনির কার্যক্ষমতা হঠাৎ করছ কমে গেলে হেঁচকি ওঠে
বেশি পরিমাণে চেতনানাশক , উত্তেজনবর্ধক ওষুধ ব্যবহার বা কেমোথেরাপির বিভিন্ন ওষুধ দীর্ঘ দিন ব্যবহার করলে হেঁচকি হতে পারে ।
ধীরে ধীরে ঠান্ডাজলে পান করলে হেঁচকির সমস্যা থেকে রেহাই মিলতে পারে ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google