IPL: অস্ত্রোপচারের পর মাঠে ফিরেই রেকর্ড গড়লেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার

আইপিএল ২০২৪ (IPL 2924) শুরু হতে এখন এক সপ্তাহেরও কম সময় বাকি। সব দলই প্রস্তুতি নিচ্ছে এই মেগা টুর্নামেন্টের জন্য। অন্যদিকে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) এক ক্রিকেটার টি-টোয়েন্টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IPL Gujarat Titans

আইপিএল ২০২৪ (IPL 2924) শুরু হতে এখন এক সপ্তাহেরও কম সময় বাকি। সব দলই প্রস্তুতি নিচ্ছে এই মেগা টুর্নামেন্টের জন্য। অন্যদিকে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) এক ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে অভাবনীয় এক কাজ করে দেখিয়েছেন। অস্ত্রোপচারের পর ক্রিকেট মাঠে নেমে গড়েছেন রেকর্ড।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান (Rashid Khan)। এই ম্যাচে বোলিং করে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো আফগান অধিনায়কের সেরা বোলিং স্পেল। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক নভরোজ মঙ্গলের নামে। যিনি ২০১০ সালে এক ম্যাচে বোলিং করে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

   

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগান অধিনায়কের করা সেরা কিছু পারফরম্যান্সঃ

  • রশিদ খান বনাম আয়ারল্যান্ড ৪-০-১৯-৩ (২০২৪)
  • নভরোজ মার্স বনাম আয়ারল্যান্ড ৪-০-২৩-৩ (২০১০)
  • গুলবাদিন নাইব বনাম শ্রীলঙ্কা ৪-০-২৮-৩ (২০২৩)
  • মহম্মদ নবী বনাম স্কটল্যান্ড ৪-০-১২-২ (২০১৩)
  • মহম্মদ নবী বনাম শ্রীলঙ্কা ৪-০-১৪-২ (২০২২)

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google