এস এসসি (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা কবে হবে তা নিয়ে সকল পরীক্ষার্থীদের মধ্যেই দেখা গিয়েছিল। অবশেষ সেই সমস্যারও সমাধান ঘটতে চলেছে। বিধানসভা ভোটের আগেই রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য বহন করছে।
বিশেষ করে নবান্নের তরফে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে (SSC) এই পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮ মার্চ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। দুটি পরীক্ষাই স্কুল স্তরে অনুষ্ঠিত হবে এবং মাধ্যমিক পরীক্ষার আদলে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্র(SSC) হিসেবে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত স্কুলকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, অবজারভার এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখা, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে বসানো, উত্তরপত্র সংগ্রহ ও পরিবহণ সবকিছুই মাধ্যমিক পরীক্ষার মতো নিয়ম মেনেই করা হবে বলে জানানো হয়েছে।




















