CV Ananda Bose: রাজ্যে এবার পিস ট্রেন চালানোর বার্তা দিলেন রাজ্যপাল

পিসরুমের পর এবার পিস ট্রেন চালানোর ভাবনা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যপাল জানান বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা ও দুর্নীতি। সেই কারণে পিস ট্রেন চালানোর ভাবনা। রবিবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পিসরুমের পর এবার পিস ট্রেন চালানোর ভাবনা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যপাল জানান বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা ও দুর্নীতি। সেই কারণে পিস ট্রেন চালানোর ভাবনা। রবিবার শিয়ালদহে প্রধানমন্ত্রীর ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অনুষ্ঠানে যোগ দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিয়ালদহ থেকে জলপাইগুড়ি পর্যন্ত পিস ট্রেন চালুর আবেদন করেছেন রাজ্যপাল।

উপাচার্য নিয়োগ, বন্দিমুক্তির তালিকার মতন একাধিক ইস্যুতে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছে। শনিবার রাজ্যের পাঠানো বন্দিমুক্তির তালিকা সংক্রান্ত ফাইল নবান্নে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল বোস। কোন বন্দির মুক্তি কোন যুক্তিতে তার ব্যাখা চেয়েছেন রাজ্যপাল। রাজ্য ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের আগে ৭১ জন বন্দির মুক্তির সুপারিশ করেছিল। সেইমত রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে সেই ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয় রাজভবনে। তবে তা ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল।

   

পিস ট্রেন চালানোর প্রস্তাব নিয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “রাজ্যপালের কাজ সরকারকে সাহায্য করা। কিন্তু উনি সাহায্যের পরিবর্তে বাগড়া দিচ্ছে। উনি পিস ট্রেনের কথা বলছেন ভাল কথা। তার মানে কি ধরে নিতে হবে একটি শান্তির ট্রেন আর গোটা দেশে যে ট্রেন চলে তা সব অশান্তির ট্রেন?”

পাল্টা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দেশে কোনও জায়গায় রাজনীতিতে হিংসা নেই। ছিটেফোটা কিছুটা কেরলে দেখা যায়। কিন্তু এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে এতগুলি মানুষের প্রাণ গেল এর কোনও পরিবর্তনই নেই। রাজ্যপাল বারবার হিংসার কথা বলছেন। প্রধানমন্ত্রীর মতো রাজ্যপালও হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google