ইলেকট্রিক টু হুইলারে সরকারি ভর্তুকি বন্ধ হচ্ছে? জল্পনা জিইয়ে রাখল কেন্দ্র

বর্তমানে ইলেকট্রিক টু হুইলারে সরকারি ভর্তুকি নিয়ে নানান প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গত মার্চে শেষ হয়েছে কেন্দ্রের ফেম-২ (FAME II) প্রকল্পের মেয়াদ। আবার ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪ বা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ola electric scooter

বর্তমানে ইলেকট্রিক টু হুইলারে সরকারি ভর্তুকি নিয়ে নানান প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গত মার্চে শেষ হয়েছে কেন্দ্রের ফেম-২ (FAME II) প্রকল্পের মেয়াদ। আবার ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪ বা ইএমপিএস-এর (EMPS) সময়সীমাও সমাপ্ত হতে চলেছে। তাই আগামীতে আদৌ বৈদ্যতিক দু’চাকার গাড়িতে সাবসিডি মিলবে কিনা, তা এখন লাখ টাকার প্রশ্ন। 

জানিয়ে রাখি, আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ এমাসেই শেষ হচ্ছে ইএমপিএস স্কিম। বর্তমানে হাতেগোনা কয়েকটি ইলেকট্রিক স্কুটার এই প্রকল্পের আওতাধীন রয়েছে। এগুলি হল – Ather 450X, Ather Rizta, Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak ও Vida V1 Pro। 

   

ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪

ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪ বা ইএমপিএস এ বছর এপ্রিলে আনা হয়েছিল। জুলাইয়েই এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা থাকলেও আদপে এর সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায় কেন্দ্রীয় সরকার। এর আওতায় মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল 

Royal Enfield-এর চাপ বাড়িয়ে লঞ্চ হল জাওয়া’র রেট্রো বাইক, দাম কত?

প্রসঙ্গত, ইএমপিএস-এর (EMPS) মেয়াদ শেষ হলে ব্যাটারি পরিচালিত দু’চাকার গাড়িতে আদৌ কোন ভর্তুকি মিলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সরকার পুনরায় নতুনরূপে ফেম-৩ (FAME III) আনবে কিনা, সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি। এদিকে এবছর বাজেটে ইলেকট্রিক যানবাহনে ১১,৫০০ কোটি টাকা দার্য করা হয়েছে। যা ফেম-২ এর তুলনায় কম। এদিকে ২০৩০-এর মধ্যে ভারতে বিক্রিত মোট যানবানের ৩০ শতাংশ পরিবেশবান্ধব গাড়ি করার লক্ষ্য নিয়েছে সরকার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google