Gold Price: পার্থর জমানো রাশি রাশি সোনা তো দেখেছেন, বাজারে কত দাম জানুন

ফের কিছুটা সোনার দাম বাড়ল শনিবার। জানা গিয়েছে, এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং হলুদ ধাতুর ২৪ ক্যারেটের দাম ৫১,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের কিছুটা সোনার দাম বাড়ল শনিবার। জানা গিয়েছে, এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং হলুদ ধাতুর ২৪ ক্যারেটের দাম ৫১,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, শনিবার রুপোর দাম কেজিতে ১৫০০ টাকা বেড়ে হয়েছে ৫৮ হাজার টাকা।

এদিকে, ১০০ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম আজ ৪৭,২০০ টাকায় লেনদেন হচ্ছে। মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেটের সোনা প্রতি ১০ গ্রামে ৫১,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম বিক্রি হচ্ছে ৪৭,২০০ টাকায়। দিল্লিতে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেটের হলুদ ধাতুর দাম প্রতি ১০ গ্রাম ৫১,৬৬০ টাকা এবং ৪৭,৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

   

এর পাশাপাশি চেন্নাইয়ে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম বর্তমানে যথাক্রমে ৫২,৪২০ টাকা এবং ৪৮,০৫০ টাকায় লেনদেন হচ্ছে। মুম্বই, দিল্লি ও কলকাতায় এক কেজি রুপো বিক্রি হচ্ছে ৫৮ হাজার টাকায়। অন্যদিকে, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে এক কেজি রৌপ্য শুক্রবার ৬২,৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google