Gold Prices: ভোট-বাজারে সপ্তাহের শুরুতেই অনেকটাই কমল সোনার দাম

হলুদ ধাতু সোনার দাম(Gold Prices) এখন নতুন রেকর্ড সৃষ্টি করে অনেক বিস্ময় তৈরি করছে। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার দাম ১৩% – ১৫% বৃদ্ধি পেয়েছে। এপ্রিলেই সোনার দামে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold Prices india girl

হলুদ ধাতু সোনার দাম(Gold Prices) এখন নতুন রেকর্ড সৃষ্টি করে অনেক বিস্ময় তৈরি করছে। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার দাম ১৩% – ১৫% বৃদ্ধি পেয়েছে। এপ্রিলেই সোনার দামে বিশেষ রেকর্ড ভেঙেছে। মাঝে ৭৪ হাজারের গণ্ডি পার করেছিল সোনার দাম। আজ, সপ্তাহের প্রথম দিনেও সামান্য কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও।

২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ২২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

   

২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪২৩ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭৪ হাজার ২৩০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৬৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫ হাজার ৬৭০ টাকা।

রুপোর দাম-
সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৬ হাজার ৪০০ টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google