ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ সভা প্রধানমন্ত্রীর। সেই সভায় আসছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। (BJP supporters attack)সেই সমর্থকদের উপরেই পাথর এবং বোতল ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর হয়েছে গাড়িও। বিজেপি সমর্থকদের অভিযোগ পরেশ পালের লোকজন এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নিষ্ক্রিয় বলেই অভিযোগ তুলেছে তারা। এক কথায় বেনজির দৃশ্য দেখা গেল মোদীর সভার আগে। জানা গিয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবনে বিজেপি কর্মীরা ইট ছোড়ে।
লাঠি দিয়ে দরজা ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শশী। তবে ঘটনার সূত্রপাত প্ল্যাকার্ড ছেঁড়া থেকে। কলকাতায় জায়গায় জায়গায় গো ব্যাক পোস্টারে ছেয়ে গিয়েছিল। মোদী বিরোধী পোস্টার লাগিয়েছিল তৃণমূল। একদল বিজেপি সমর্থক সেই প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন মন্ত্রী শশী পাঁজা। ফের সেই প্ল্যাকার্ড লাগাতে গেলে শুরু হয় খন্ড যুদ্ধ।
পাথর ছোঁড়াছুড়িতে আহত হয়েছে তৃণমূল বিজেপি দুদলের সমর্থকই। আহত হয়েছেন পুলিশের একজন অফিসারও এমনটাই জানা গিয়েছে। শশী পাঁজা অভিযোগ করেছেন বিজেপি বহিরাগতদের ঢুকিয়ে দিয়ে এই হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপি সমর্থকরা অভিযোগ করেছেন শশীর বিরুদ্ধে।




















