হাওড়া: বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন পরিকল্পনা রাজনৈতিক ইস্যুতে পরিণত হলেও, সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Laxmir bhandar) । এই প্রকল্পের আওতায় রাজ্যের বহু নারী নাগরিককে আর্থিক Laxmir bhandarসহায়তা দেওয়ার কথা থাকলেও হাওড়ায় হাজার হাজার মহিলা এখনও তাদের প্রাপ্য টাকা পাননি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওড়ার সমাজ কল্যাণ দপ্তরের অফিসে মহিলারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও কোনোরকম নিশ্চিত উত্তর পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করছেন, “মাস কয়েক আগে প্রকল্পের আবেদন জমা দিয়েছিলাম, কিন্তু আজও আমাদের টাকা দেওয়া হয়নি। অফিসাররা বলেন টাকা আসেনি বা কখন আসবে তা বলা যায় না।” এই পরিস্থিতি অনেক মহিলার জীবনে দৈনন্দিন সমস্যার সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রের খবর, হাওড়ার বিভিন্ন অঞ্চলে লক্ষ্মীর ভাণ্ডার Laxmir bhandarপ্রকল্পের টাকা বিতরণ ব্যাহত হয়েছে। কিছু মহিলার অভিযোগ, “প্রকল্পটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। নির্বাচন সামনে থাকায় বিভিন্ন অফিসে চাপ বাড়ছে, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে কবে আমাদের টাকা পাব তা বোঝার উপায় নেই।”




















