গ্রাম বাংলার ভোটে কয়েক মিনিটের ব্যবধানে চার জন খুন!

বাসন্তীতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামের ঘটনা। বাসন্তীর বোমাবাজিতে মৃত ১। কাটোয়াতে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। লালগোলায় সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে মৃত্যু ভোটারের। নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।  ভোটের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাসন্তীতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামের ঘটনা। বাসন্তীর বোমাবাজিতে মৃত ১। কাটোয়াতে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। লালগোলায় সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে মৃত্যু ভোটারের। নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। 

ভোটের আগুনে জ্বলছে বাংলা। গ্রাম বাংলার ভোটে কয়েক মিনিটের ব্যবধানে চার জন খুন। মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একমাত্র পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং জেলা বাদ দিলে বাকি জেলাগুলিতে তীব্র ভোট সংঘর্ষ চলছে। একাধিক জেলা থেকে আসছে নিহতের খবর।

   

তিস্তা তীর থেকে রায়মঙ্গলের তীর পর্যন্ত পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

আলোচনায় উঠে আসছে পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে মূল লড়াই কার? রাজনৈতিক মহলে এই আলোচনা তীব্র। বিশ্লেষকরা বলছেন, গত পঞ্চায়েত ভোটের সাথে এবারের ভোটের তুলনা করলে দেখা যাচ্ছে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি কয়েকটি পকেট এলাকা ছাড়া গোটা রাজ্যে সাংগঠনিক দূর্বলতায় ভূগছে।

<

p dir=”ltr” style=”text-align: justify;”>পঞ্চায়েত ভোটে শাসক ও বিরোধী শিবিরের একাধিক নেতার রাজনৈতিক শক্তির পরিচয় স্পষ্ট হবে। তেমনই আছেন বিরোধীদের কয়েকজন দাপুটে নেতা। শাসক শিবির তৃণমূলের রথী মহারখীদের মধ্যে কাজল শেখ, উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, অখিল গিরি উল্লেখযোগ্য। বিরোধী পক্ষ শুভেন্দু অধিকারী (বিজেপি), দিলীপ ঘোষ (বিজেপি), নিশীথ প্রামানিক(বিজেপি), অধীর চৌধুরী (কংগ্রেস), সুশান্ত ঘোষ (সিপিআইএম), নওশাদ সিদ্দিকি (আইএসএফ), দেবলীনা হেমব্রম (সিপিআইএম) এর নাম বিশেষ উল্লেখ্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google