Ajmer-Sealdah Express: বড়দিনে বড় দুর্ঘটনা, লাইনচ্যুত আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস

বড়দিনের দিন বড়সড় দুর্ঘটনা। লাইনচ্যুত হল আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের (Ajmer-Sealdah Express) চারটি বগি। আজ সকাল ৭ টা ৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে।মাদার রেলওয়ে ইয়ার্ডে সেফটি ব্রেক ছেড়ে দেওয়ার সময় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ajmer Sealdah express derailed

বড়দিনের দিন বড়সড় দুর্ঘটনা। লাইনচ্যুত হল আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের (Ajmer-Sealdah Express) চারটি বগি। আজ সকাল ৭ টা ৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে।মাদার রেলওয়ে ইয়ার্ডে সেফটি ব্রেক ছেড়ে দেওয়ার সময় রোলওভারের কারণে এই লাইনচ্যুত হয় বলে খবর। রেলের আধিকারিকরা এবং ডিআরএম ঘটনাস্থলে রয়েছেন, এবং চারটি কোচকে ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ চলছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

লাইনচ্যুত আজমেঢ় শিয়ালদহ এক্সপ্রেস। আজমেঢ় জংশনেই ঘটল দুর্ঘটনা। এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বড়দিনের ছুটির আমেজে ট্রেন লাইনচ্যুত সংবাদে ফের আতঙ্ক।

   

আজমেঢ় জংশনে রক্ষণাবেক্ষণের জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণের মতে, লাইনচ্যুত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে চলন্ত ট্রেন লাইনচ্যুত হচ্ছে। এবার স্টেশন থেকে ইয়ার্ডে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটল।

রেল সূত্রে খবর, মাদার রেলওয়ে ইয়ার্ডে ব্রেক ছেড়ে দেওয়ার সময় রোলওভারের কারণে আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রেকটি আবার লাইনে রাখার কাজ শুরু করেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস (১২৪৮০) উত্তর পশ্চিম রেলওয়ের যোধপুর ডিভিশনের রাজকিয়া-বোমাদ্রা সেকশনের মধ্যে লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ১১টি বগি ক্ষতিগ্রস্ত হয়।ট্রেনটি বান্দ্রা টার্মিনাস থেকে যোধপুরের দিকে যাচ্ছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google