চাকদহে পুলিশের ‘মিডনাইট অপারেশন’, ডাকাতির আগেই অস্ত্রসহ গ্রেফতার ৪

চাকদহ: বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। সোমবার রাতে নদিয়ার চাকদহ থানার পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করা চার যুবক। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার ...

By Moumita Biswas

Published:

Follow Us
Four arrested with firearm in Chakdah police raid

চাকদহ: বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। সোমবার রাতে নদিয়ার চাকদহ থানার পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করা চার যুবক। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও দু’রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে আরও ৮-৯ জন দুষ্কৃতী। (Four arrested with firearm in Chakdah police raid)

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে চাকদহ থানার মোরালির হারিয়াঙ্খি পূর্বপাড়া এলাকায় একদল দুষ্কৃতী জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে হানা দেয় পুলিশের একটি বিশেষ টিম। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ধাওয়া করে পুলিশ ৪ জনকে পাকড়াও করতে সক্ষম হলেও বাকি ৮ থেকে ৯ জন দুষ্কৃতী এলাকা থেকে পালিয়ে যায়।

   

গ্রেফতার হওয়া চারজনের নাম স্বাধীন বিশ্বাস (১৮), আকাশ রায় (১৮), রোহিত বিশ্বাস (১৮) এবং দীপ দাস (২৪)। তারা সকলেই চাকদহ থানার দারাপ্পুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালানোর সময় স্বাধীন বিশ্বাসের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকায় কোনো বড় মাপের ডাকাতি সংগঠনের উদ্দেশ্যেই এই জমায়েত হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং পলাতকদের সন্ধানে তল্লাশি শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google