SSKM এ অব্যবস্থার অভিযোগ তুলে বয়কটের ডাক মদনের

SSKM হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। SSKM বয়কটের আর্জি জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ প্রকাশ মদনের।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Madan Mitra Threatens Arjun Singh Over His Comments on Jadavpur, Slams TMC

SSKM হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। SSKM বয়কটের আর্জি জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ প্রকাশ মদনের। অভিযোগ, রোগীকে ছঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয়েছে।

মদন জানিয়েছেন, বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। তাঁর এই অবস্থা হলে, সাধারণ মানুষের কী অবস্থা? তাঁর অভিযোগ, SSKM-এ দালালরাজ চলছে। টাকা দিলে তবেই মিলবে স্বাস্থ্য পরিষেবা।

   

SSKM হাসপাতালে রুদ্রমূর্তিতে দেখা যায় তাকে। হাসপাতালে ঢোকার মুখে পুলিশ এবং কর্মীদের প্রশ্ন ছুড়ে দিতে শোনা গেল, “রোগী ঢুকতে দেননি কেন? ডাকুন মেডিক্যাল অফিসারকে। কী চলছে এসব?”

মদনের বক্তব্য, “এই যে ট্রমা কেয়ার তৈরি হয়েছে, সেটা জনগণের ট্রমা কেয়ার। এরা ভর্তি করতে না পারলেও, রোগী তো দেখবে! ডিরেক্টর এবং এমও কেউ ফোন ধরেন না।” মদন মিত্র ক্ষোভে বলে বসেন, “এটা সিপিএম-এর আমল হলে এক মিনিট লাগত ভর্তি করতে।”

মদন মিত্র বলেন, “আমি মদন মিত্র অভিযোগ করছি। সে নো টু পিজি। জনগণের কাছে আমার আবেদন, যত ক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, সে নো টু পিজি। হাতের ঘড়ি আংটি বিক্রি করে রোগীর চিকিত্‍সা করাব। রোগী যেতে যেতে যদি মরে যায়, এমও-র নামে কেস দেবেন।

মামলা লড়ব আমি। আমরা আসার পর যদি এই অবস্থা হয়,গরিব মানুষগুলোর কি অবস্থা। ভিখারির মতো পড়ে রয়েছে! ট্রমায় ভর্তি করতে ১০, ২০, ৫০ হাজার। পিজি-র সুপার, ডিরেক্টরের পদত্যাগ দাবি করছি বিধানসভার সদস্য হিসেবে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google