অনুব্রতর গড়ে বিজেপি প্রার্থী প্রাক্তন IPS

ইতিমধ্যেই অনেক বিচারপতি থেকে আইপিএস তাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রেখেছেন। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে ইস্তফা দিয়ে তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস-এর চাকরি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Former-IPS-Debasish-Dhar-

ইতিমধ্যেই অনেক বিচারপতি থেকে আইপিএস তাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রেখেছেন। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে ইস্তফা দিয়ে তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস-এর চাকরি থেকে ইস্তফা দিয়ে দক্ষিণ মালদহ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন৷ এবার সেই তালিকায় জুড়তে চলেছে প্রাক্তন আইপিএস দেবাশিষ ধরের নাম। সূত্রের খবর শুক্রবার তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন দেশের রাষ্ট্রপতি৷

কিন্তু ভোটের মুখে কেনই বা চাকরি ছাড়ছেন দেবাশিষ?সূত্রের খবর, অনুব্রত গড় বীরভূমে বিজেপির লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন সদ্য প্রাক্তন IPS দেবাশিষ ধর৷ তবে দেবাশিষ নিজে এখনও এই বিষয়ে কিছু বললেননি। সংবাদমাধ্যমের খবর দেবাশিষ জানিয়েছেন সমাজ সেবা করতে চান তাই চাকরি থেকে ইস্তফা৷

   

প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে শীতলকুচিতে ভোট লুঠ রুখতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছিল আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে সে সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিষ ধর৷ এরপরই দেবাশিষকে সাসপেন্ড করেছিল সরকার৷ এবার নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়ে সমাজ সেবায় আগ্রহ প্রকাশ করেছেন দেবাশিষ। যদিও চাকরি ছাড়ার পর তিনি রাজনীতিতেই আসবেন এরকম কোনও ঘোষণা এখনও দেবাশিষের পক্ষ থেকে আসেনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google