East Bengal সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন তাদেরই প্রাক্তন ফুটবলার

২০২১-২২ মরসুমের ইন্ডিয়ান সুপার অন্যতম সেরা আবিষ্কার হিসেবে উঠে এসেছিলেন Lalrinliana Hnamte। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব যখন লজ্জার মুখোমুখি তখন কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে ছিলেন এই মিজো ফুটবলার। ম

By Rana Das

Published:

Follow Us
lalrinliana hnamte

২০২১-২২ মরসুমের ইন্ডিয়ান সুপার অন্যতম সেরা আবিষ্কার হিসেবে উঠে এসেছিলেন Lalrinliana Hnamte। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব যখন লজ্জার মুখোমুখি তখন কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে ছিলেন এই মিজো ফুটবলার। মরসুম শেষ হওয়ার পর তাকে নিজেদের দলে সামিল করে নেয় আমি এটিকে মোহন বাগান।

ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে হামতে যে উচ্চতায় নিজের ফুটবল প্রতিভা তুলে ধরেছিলেন এটিকে মোহন বাগানের সবুজ মেরুন জার্সিতে ততটা পারেননি। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে অপরিহার্য মিজোরামের মিডফিল্ডার বাগানে ছিলেন অনেকটা নিষ্প্রভ। সুযোগ পাননি সব ম্যাচে। প্রিয় ফুটবলারকে পরিচিত ফর্মে না দেখে হতাশ হয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। বুধবার ব্যারাকপুরের মাঠে হারিয়ে যেতে বসা Lalrinliana Hnamte জানান দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। খেলা এখনও অনেক বাকি।

   

Lalrinliana Hnamte

এবার মোহন বাগান সুপার জায়ান্ট খাতায় কলমে দুরন্ত দল গঠন করেছে ইতিমধ্যে। এখনও হয়তো চমক দেবে এল। মোহনবাগানের মূল দল চমক দেওয়ার আগে কলকাতা ফুটবল লীগে তরতরিয়ে ছুটল পালতোলা নৌকা। পরপর দুই ম্যাচে জয়। দুটি ম্যাচে মোট আটটি গোল করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। যার মধ্যে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার Lalrinliana Hnamte – এর নামের পাশে রয়েছে হ্যাটট্রিক। বুধবার ব্যারাকপুরে লীগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের বিরুদ্ধে তিনটি গোল করেছেন উত্তর পূর্ব ভারতের এই ফুটবলার।

সবুজ মেরুন স্কোয়াডে তারকার ছড়াছড়ি। কাকে ছেড়ে কাকে কোচ প্রথম একাদশে রাখবেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। ফুটবল প্রেমীদের অনেকে বলছেন, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ সামাজিক মাধ্যমে দাবি করছেন, টাকার জোরে রিজার্ভ বেঞ্চে বসিয়ে একের পর এক ট্যালেন্ট নষ্ট করছে মোহনবাগান।

অনেকে হামতের কথাও মনে করিয়ে দিয়েছেন। হামতেও মনে করালেন। সত্যিকারের প্রতিভা কখনও মুছে যায় না। সুযোগ পেলে ঠিকই জ্বলে ওঠে। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৫-১ গোল মোহন বাগান সুপার জায়ান্ট জিতেছে। তিন গোল করেছেন Lalrinliana Hnamte। বাগানের সমালোচকরা আপাতত হয়তো মুখে কুলুপ আঁটবেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google